‘প্রয়োজনে যুদ্ধে ফিরব’, ভারত-পাক সংঘাতের মাঝেই হুঙ্কার তেলেঙ্গানার মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে উত্তপ্ত গোটা দেশ। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে তেলেঙ্গানার মন্ত্রী তথা ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন ফাইটার পাইলট এন উত্তম কুমার রেড্ডি দেশের হয়ে যুদ্ধের দায়িত্বে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

এই দিন মন্ত্রী জানিয়েছেন, ভারতের যদি তাঁকে প্রয়োজন হয়, তাহলে তিনি আবারও লড়াই করতে প্রস্তুত। হায়দ্রাবাদের গান্ধি ভবনে শনিবার একটি সাংবাদিকদের সম্মীলন অনুষ্ঠান হয়। সেখানেই উত্তম কুমার রেড্ডি তাঁর সামরিক পটভূমির স্মৃতিচারণ করেন। সেই অনুষ্ঠানে তিনি বলেন, মন্ত্রী নিজের ১৬ বছর বয়সে সশস্ত্র বাহিনীতে যোগ দেন। তার পর থেকে ১৯৮২ সাল পর্যন্ত মিগ-২১ যুদ্ধবিমান উড়িয়েছেন তিনি। তার পরবর্তী জীবনে রেড্ডি মিগ-২৩-এর মতো উচ্চ-গতির জেট উড়াতে শুরু করেন। এই দিন রেড্ডি গর্বের সঙ্গে বললেন, “মাত্র ২০ বছর বয়সে আমি একজন ফাইটার পাইলট হয়েছিলাম।”

শনিবার পহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গ উল্লেখ করে রেড্ডি বলেছেন, এটি পাকিস্তানের পূর্ব পরিকল্পিত। এই হামলাকে মন্ত্রী ধর্মের নামে ‘হত্যাকাণ্ড’ বলেছেন। ‘অপারেশন সিন্দুর’-এর অধীনে ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপকে সমর্থন করে তিনি বলেন, “ভারতের প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে।”

কাশ্মীর ইস্যুতে কথা বলতে গিয়ে রেড্ডি বলেন, “ভারত পাকিস্তান-অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার না করলে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এই দিকে একমাত্র সিদ্ধান্তমূলক পদক্ষেপ হলো একটি শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া।” যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে তিনি দৃঢ়ভাবে বলেন, “যদি পূর্ণাঙ্গ যুদ্ধ হয় এবং আমার প্রয়োজন হয়, আমি আবার যুদ্ধ করতে প্রস্তুত।”

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩