রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর বন্ধ করে দেওয়া হল লাল কেল্লা মেট্রো স্টেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে প্রায় নয়জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এই ঘটনার পিছনে জঙ্গি যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রাজধানীরএত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এইভাবে বিস্ফোরণের ঘটনায়  নিরাপত্তা নিয়ে উঠে গিয়েছে বড় প্রশ্ন। ভয়াবহ ও মর্মান্তিক ঘটনার পর  লাল কেল্লা মেট্রো স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) মঙ্গলবার জানিয়েছে, বাকি সমস্ত মেট্রো স্টেশন চালু রয়েছে।

জাতীয় রাজধানীর ব্যস্ততম এবং সবচেয়ে নিরাপদ এলাকাগুলির মধ্যে একটি জায়গা লাল কেল্লা। যেখানে বহু মানুষ ভিড় জমান প্রতিদিন। পর্যটকও থাকে অনেকে। সেই সুরক্ষিত জায়গাতে সন্ধ্যা ৬:৫২ নাগাদ লাল কেল্লা মেট্রোর কাছে একটি সাদা হুন্ডাই আই২০ গাড়িতে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। তার পরেই সুরক্ষার জন্য বন্ধ রাখা হয়েছে মেট্রো স্টেশন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনবহুল সুভাষ মার্গ মোড়ে একটি শক্তিশালী বিস্ফোরণে একাধিক গাড়িতে আগুন ধরে যায়। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে যে তারা সন্ধ্যা ৭টার দিকে লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে বিস্ফোরণের খবর পেয়েছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে লাল কেল্লার ট্র্যাফিক সিগন্যালে থামতে থাকা একটি ধীরগতির গাড়িতে বিস্ফোরণটি ঘটে। দিল্লি ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ, এনএসজি এবং এনআইএ-এর দল সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখছে। শাহ নিশ্চিত করেছেন যে তদন্তকারীরা আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন, অন্যদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়ির ধ্বংসাবশেষ বিশ্লেষণ করছেন। দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেছেন যে প্রাথমিক প্রমাণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়ার পর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ) প্রয়োগ করা হয়েছে।

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়