ডিসেম্বরে ফের বেড়েছে খুচরো পণ্যের মূল্য, এক লাফে পৌঁছল ৫.৬৯ শতাংশে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বস্তির পরিবর্তে ক্রমশই বাড়ছে অস্বস্তি। নভেম্বরের পরে ডিসেম্বরেও দেশের বাজারে ঊর্ধ্বমুখী খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি। গত ডিসেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫.৬৯ শতাংশে। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। যদিও ২০২২ সালের ডিসেম্বরের তুলনায় সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর মাসে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি সামান্য কম। গত বছরের নভেম্বর মাসে দেশে খুচরোর মূল্যবৃদ্ধি ছিল ৫.৫৫ শতাংশ। 

শুক্রবার সন্ধ্যায় জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (এনএসও) পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে, ডিসেম্বরে খাদ্য মুদ্রাস্ফীতির হার বেড়েছে। নভেম্বর মাসে খাদ্য মূল্যবৃদ্ধি যেখানে ৮.৭০ শতাংশ ছিল তা ডিসেম্বর মাসে বেড়ে হয়েছে ৯.৫৩ শতাংশে। অথচ অক্টোবর মাসে খাদ্য মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৬১ শতাংশ। ফল, সবজি, ডাল ও মশলার দাম বৃদ্ধির কারণে খাদ্য মূল্যবৃদ্ধি বেড়েছে।। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল, খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার  ৪ শতাংশে বেঁধে রাখা। কিন্তু কেন্দ্রীয় ব্যাঙ্কের সেই চেষ্টা বিফলে গিয়েছে। বরং লাফিয়ে বাড়ছে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি।  

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ২০২২ সালের মে মাস থেকে বেশ কয়েকবার রেপো রেট বাড়ানোর পথে হেঁটেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এমনকী মূল্যবৃদ্ধির সহনশীলতার মাত্রা ৬ শতাংশে বেঁধে দিয়েছিল। যদিও  নভেম্বরে স্বস্তি দিয়ে প্রথম বার রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশ সহনসীমার নীচে নেমেছিল খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি। চলতি আর্থিক বছরের প্রথম মাসে অর্থা‍ৎ এপ্রিলে খুচরোর মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছিল ৪ দশমিক ৭০ শতাংশে। মে মাসে আরও কমে দাঁড়ায় ৪.৩১ শতাংশ। জুন মাসে এক ধাক্কায় বেড়ে খুচরো মূল্যবৃদ্ধি দাঁড়ায় ৪.৮৭ শতাংশে। জুলাইতে এক ধাক্কায় তা বেড়ে পৌঁছে গিয়েছিল ৭.৪৪ শতাংশে। গত অগস্টে স্বস্তি দিয়ে খুচরোর মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছিল ৬.৮৩ শতাংশে।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার