গয়নার লোভে মেসোমশাইকে খুনের অভিযোগ, গ্রেফতার তরুণী-সহ ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গয়নার লোভে মেসোমশাইকে খুন করার অভিযোগ তরুণীর বিরুদ্ধে। ঘটনায় সিমরান-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন চিরাগ, পরস এবং হিমাংশু। হিমাংশু সিমরানের প্রেমিক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তিনি একটি শরীরচর্চা কেন্দ্র চালান।

ঘটনাটি রোহিণীর সেক্টর ৩-এর। মৃতের নাম রাকেশ খান্না। অভিযুক্ত তাঁর শ্যালিকার মেয়ে সিমরান।  পুলিশ সূত্রে খবর, সম্প্রতি প্রায় ৮০ লক্ষ টাকায় একটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন রাকেশ। সেই টাকার বিনিময়ে সোনা নিয়েছিলেন তিনি। বাড়িতে সেই সোনা রয়েছে বলে জানতেন সিমরান। সেই গয়না হাতাতেই সঙ্গীদের নিয়ে খুনের পরিকল্পনা করেন বলে অভিযোগ। পুলিশের দাবি, ঘটনার দিন রাকেশের স্ত্রী এবং পরিবারের কয়েক জনকে মেলা দেখানোর নাম করে বাড়ির বাইরে নিয়ে যান সিমরান। বাড়িতে তখন একাই ছিলেন রাকেশ। পরিবারের সদস্যেরা বেরিয়ে যাওয়ার পর সিমরানের ব্যবস্থাতেই বাড়ির কেন্দ্রীয় তালা খোলা হয় বলে অভিযোগ। সেই সুযোগে চিরাগ ও পরস বাড়িতে ঢুকে রাকেশকে খুন করেন।

আরও পড়ুনঃ বন্যা-ধসে বিপর্যস্থ নেপাল, উদ্ধার অভিযানে পঞ্চম এয়ারক্রাফ্ট পাঠাল ভারত

অন্যদিকে, বাড়ির নীচে দাঁড়িয়ে ছিলেন সিমরান ও হিমাংশু। বাইরে থেকে পরিস্থিতির উপর নজর রাখছিলেন তাঁরা, যাতে কারও সন্দেহ না হয়। তবে পরিকল্পনা অনুযায়ী বেশি গয়না হাতাতে পারেননি অভিযুক্তেরা। রাকেশ আগেই অধিকাংশ গয়না লুকিয়ে রেখেছিলেন বলে তদন্তে জানা গিয়েছে। বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকার গয়না নিয়ে পালিয়েছিলেন অভিযুক্তেরা। পরে সেই গয়না উদ্ধার করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা