মায়ের অসুস্থতায় অন্তর্বর্তিকালীন জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মা গুরুতর অসুস্থ। হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। সেই পরিস্থিতির কথা বিবেচনা করে অন্তর্বর্তিকালীন জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, এই সময়ে এলাকার বাইরে যেতে পারবেন না লাহেক। পাশাপাশি বারুইপুর থানার তরফে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তাঁকে হাজির হতে হবে।

গত জুন মাসের প্রথম সপ্তাহে বারুইপুর থানা এলাকায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য লাহেক আলি। অভিযোগ, ওই ঘটনার পর উত্তেজিত জনতা সন্দেহের বশে এক অটোচালককে পিটিয়ে হত্যা করে। স্থানীয় একটি পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর চালানো হয়। পুলিশকর্মীদের মারধর এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগও ওঠে। সেই অশান্তির ঘটনায় লাহেক আলির নাম জড়ায়। এরপর গত ১২ জুলাই তাকে গ্রেফতার করে পুলিশ। প্রায় ৫০ দিন ধরে জেল হেফাজতে ছিলেন তিনি। 

আরও পড়ুনঃ ঘাটালে ডেঙ্গিতে আক্রান্ত ৪ বছরের শিশু, তৎপর প্রশাসন

লাহেকের আইনজীবীর তরফে আদালতে জানানো হয়, তাঁর মা গুরুতর অসুস্থ এবং বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন। মায়ের এই সংকটজনক শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সাময়িক জামিনের আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তিকালীন জামিন দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে জামিনের মেয়াদে আদালতের নির্ধারিত সমস্ত শর্ত মেনে চলতে হবে ডেকে।

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

চেন্নাইয়ে ‘অলিম্পিক সিটি’ ও ‘মোটরস্পোর্টস সিটি’ গড়ার মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মালদহ ডিভিশনে রেল পরিষেবায় বড় বদল, কোন ট্রেন বাতিল আর কোনগুলি ঘুরপথে?

শিক্ষা ব্যবস্থাকে ‘দূষিত’ করেছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট