জাতপাতের রাজনীতি আমাদের বিপধে চালিত করেছে: সঙ্ঘ প্রধান

শিরোমণি রোহিদাসের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতপাতের রাজনীতি, বিভেদের রাজনীতি দেশবাসীকে ভুলপথে চালিত করেছে। এমনই বিস্ফোরক স্বীকারোক্তি সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের।  শিরোমণি রোহিদাসের ৬৪৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সঙ্ঘ প্রধান।

মোহন ভাগবৎ বলেন, প্রত্যেকেই মানুষ। তাদের নাম ভিন্ন হতে পারে।  ধর্ম ভিন্ন হতে পারে। জীবন ধারণের জন্য একের সঙ্গে অন্য়ের ফারাক থাকতেই পারে। কিন্তু প্রত্যেকই মানুষ। এই ধ্রুব সত্যটা আমাদের মেনে নিতে হবে। শাস্ত্রের ওপর ভিত্তি করে পণ্ডিতরা এতোদিন আমাদের ভুল বুঝিয়েছে 

কথা বলেছেন মানুষের জীবন-জীবিকা নিয়েও।  মোহন ভাগবৎ বলেন, মানুষ কী কাজ করে, সেটা বড় কথা নয়। বড় কথা হল তাঁর শ্রমের মূল্য দেওয়া। একজন শ্রমিক তাঁর প্রাপ্য মূল্য় পায় না বলেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকার। আমাদের কর্তব্য হল প্রত্যেক শ্রমিক এবং তাঁর শ্রমকে মূল্য দেওয়া। কোনও মানুষ আয় করেন শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে। কেউ আয় করেন মস্তিষ্ককে ব্যবহার করে। সকলকে সমান চোখে দেখা উচিত। শ্রম ভিন্ন হতেই পারে। কিন্তু প্রত্যেকে শ্রমিককে তার প্রাপ্য সম্মান দেওয়া আমাদের দায়িত্ব।  

কথা বলেছেন ধর্মাচরণ নিয়েও। সঙ্ঘ প্রধান বলেন, প্রত্যেক ধর্মালম্বীর উপাসনার পদ্ধতি আলাদা। প্রত্যেক ধর্ম তাদের নিজের গোষ্ঠীর মানুষকে ভিন্ন পথে বার্তা দেয়। সব বার্তা একটাই কথা বলে- ঈশ্বর এক এবং অদ্বিতীয়। 

আরও পড়ুন দেশে বাড়ছে বিদ্বেষ, উদ্বিগ্ন খোদ সঙ্ঘ প্রধান

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে