পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ককে বয়কটের আহ্বান টেলি অভিনেত্রী ‘অনুপমা ’-র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : অপারেশন সিঁদুর-র পাকিস্তান-তুরস্কের ঘনিষ্ট সম্পর্ক নিয়ে শুরু হয়েছে তরজা। পাকিস্তানকে তুরস্কের সমর্থনকে ভালো চোখে দেখছেন না অনেকেই। পাকিস্তানকে সমর্থন জানানোর ঘটনায় তুরস্ককে বয়কট করার আহ্বান জানিয়েছেন টেলিভিশন অভিনেত্রী রূপালি গাঙ্গুলি।

নিজের  এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে মঙ্গলবার তিনি লিখেছেন, ‘আমরা কি দয়া করে তুরস্কের জন্য আমাদের বুকিং বাতিল করতে পারি, ভারতীয় হিসেবে আমরা অন্তত এটাই করতে পারি।’ তিনি দেশের সেলিব্রিটি, প্রভাবশালী এবং ভ্রমণকারীদের কাছে তুরস্কের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আবেদন করেছেন।

টেলিভিশন অভিনেত্রী রূপালি গাঙ্গুলি বর্তমানে “অনুপমা” নামে একটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। পাকিস্তানকে জবাব দিতে ভারত অপারেশন সিঁদুর করার পর তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এই বিষয়ে অভিনেত্রী প্রকাশ্যে তুরস্ক বয়কটের আহ্বান জানিয়েছেন। দেশের সেলিব্রিটি, প্রভাবশালী এবং ভ্রমণকারীদের তুরস্ক বুকিং বাতিল করার আহ্বান জানিয়েছেন।

হ্যাশ ট্যাগ দিয়ে বয়কট তুরস্ক লিখে তিনি প্রশ্ন তুলেছেন, ‘আমরা কি দয়া করে তুরস্কের জন্য আমাদের বুকিং বাতিল করতে পারি? সমস্ত ভারতীয় সেলিব্রিটি, প্রভাবশালী, ভ্রমণকারীর কাছে অনুরোধ ভারতীয় হিসেবে আমরা অন্তত এটাই করতে পারি।’ তুরস্কের বিরুদ্ধে রুপালীর দৃঢ় অবস্থানের পর, বেশ কয়েকজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসা করেছেন।

২২ এপ্রিল পহেলগাঁও-র বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় ২৬জনের মৃত্যু হয়েছে। ৭ মে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। এরফলে বহু জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতেই এই অপারেশন চালানো হয়েছিল।

 

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল