কর্নাটকে কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় ঠাঁই হলো না শচিনের

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের নাম থাকলেও তালিকায় নাম নেই মরু রাজ্যের বিদ্রোহী নেতার।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে গত মঙ্গলবারই নিজের দলের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের বিরুদ্ধে অনশনে বসেছিলেন রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস নেতা শচিন পাইলট। আর রাজেশ পাইলটের পুত্রের এমন বিদ্রোহ যে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ভালোভাবে মেনে নেয়নি, কর্নাটক বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকাতেই তার প্রমাণ মিলল। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের নাম থাকলেও তালিকায় নাম নেই মরু রাজ্যের বিদ্রোহী নেতার।

বুধবার কংগ্রেসের পক্ষ থেকে কর্নাটক বিধানসভা ভোটের জন্য নির্বাচন কমিশনের কাছে তারকা প্রচারকের তালিকা জমা দেওয়া হয়েছে। ওই তালিকায় রয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, জয়রাম রমেশ, অশোক গহলৌত, ভূপেশ বাঘেল, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, বিজেপি থেকে সদ্য দলে আসা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার, বীরাপ্পা মইলি।

এছাড়া রয়েছে কন্নড় অভিনেত্রী রাম্যা, প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন, রাজ বব্বর, শশী তারুর, কন্নড় অভিনেতা সাধু কোকিলা, রূপা শশীধরের নাম। গুজরাতের বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকায় না থাকা জি-২৩ গোষ্ঠীর অন্যতম নেতা শশী তারুরের নাম রাজনৈতিক পণ্ডিতদের চমকে দিয়েছে। তবে তালিকায় শচিন পাইলটের নাম না থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কর্নাটকের তারকা প্রচারকের তালিকায় রাজেশ পাইলট পুত্রের নাম না রেখে তাঁকে পরোক্ষে ‘সংযত’ হওয়ার বার্তা দিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী