বাবরি মসজিদ ধ্বংস নিয়ে উদ্ধব সহকারীর মন্তব্যে এমভিএ ছাড়ল সমাজবাদী দল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গে উদ্ধব ঠাকরের এক ঘনিষ্ঠ সহকারীর বিতর্কিত মন্তব্যের জেরে ঘটল বড়সড় রদবদল। ইতিমধ্যেই মহা বিকাশ আঘাদি(MVA) জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সমাজবাদী দল(Samajwadi Party)। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত।

আরও পড়ুনঃ সিরাজ-বুমরাহর দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৫৭ রানের লিড দিয়ে আটকে গেল অস্ট্রেলিয়া

বাবরি মসজিদ(Babri Masjid) ধ্বংস হওয়ার ৩২ তম বর্ষপূর্তি উপলক্ষে শিবসেনা নেতা মিলিন্দ নার্ভেকর মসজিদের একটি ছবি পোস্ট করেছেন, পোস্টের সাথে শিবসেনার পিতৃপুরুষ বালাসাহেব ঠাকরের একটি উদ্ধৃতি রয়েছে যাতে লেখা ছিল, ‘যারা এটি করেছে তাঁদের জন্য আমি গর্বিত।’ নার্ভেকরের এদিনের পোস্টে তাঁর ছবি সমেত উদ্ধব ঠাকরে এবং আদিত্য ঠাকরের ছবিও দেওয়া ছিল। এর ফলে বিতর্ক আরও জোরালো হয়েছে।

এদিকে মহারাষ্ট্রের বিধানসভায় সমাজবাদী পার্টির দুইজন বিধায়কও রয়েছেন। এমভিএ দলগুলি আজ শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার পরে, সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি আবু আসিম আজমি এবং দলের নেতা রইস শেখ বয়কটের আহ্বানকে অস্বীকার করে শপথ গ্রহণ করেন। এদিনের এক বিবৃতিতে আজমির বক্তব্য, ‘সমাজবাদী দল কখনই সাম্প্রদায়িক মতাদর্শের সাথে থাকতে পারে না, তাই আমরা মহা বিকাশ আঘাদি থেকে নিজেদের আলাদা করলাম’।

আরও পড়ুনঃ শেখ হাসিনা জমানার শেষ ৫ বছরে খুন ১৬ হাজারের বেশি, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

আজমি আরও বলেন, ‘অখিলেশ সিং যাদবের সঙ্গে কথা বলেছি। এমভিএ-র কেউ যদি এমন ভাষায় কথা বলে, তাহলে বিজেপি আর তাঁদের মধ্যে পার্থক্য কোথায়? কেন আমরা তাঁদের সঙ্গে থাকব? যদি এই ধরনের কট্টরপন্থী অবস্থান গ্রহণ করা হয়, তাহলে সমাজবাদী পার্টি এবং অন্যদের মতো দলগুলিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে হবে। এটাই আমাদের দৃষ্টিভঙ্গি।’

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?