সুপ্রিম কোর্টে হিমাচল প্রদেশের ৬ কংগ্রেস বিধায়কের শুনানি হবে ১৮ মার্চ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশে রাজ্যসভা নির্বাচনে ক্রসভোট দেওয়ার পর ছয় জন কংগ্রেস বিধায়কের সদস্যপদ খারিজ করে বিধানসভার অধ্যক্ষ। এরপরেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই ছয় বিধায়ক। সেই সকল বিধায়করা হলেন রাজিন্দর রানা, সুধীর শর্মা, ইন্দর দত্ত লখনপাল, দেবিন্দর কুমার ভুতু, রবি ঠাকুর এবং চেতন্য শর্মা। আগামী ১৮ মার্চ তাদের শুনানি সুপ্রিম কোর্টে হবে বলে জানা গিয়েছে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে  তাদের আবেদনের শুনানি হবে।

গত ২৭ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে রাজ্যসভা ভোটে কংগ্রেসের ছয় বিধায়ক সুধীর শর্মা, রাজিন্দর রানা, রবীন্দ্র ঠাকুর, দেবিন্দর কুমার ভুট্টো, চৈতন্য শর্মা গারগেট এবং ইন্দার দত্ত লাখানপাল দলীয় নির্দেশ অমান্য করে বিজেপি প্রার্থী হর্ষ মহাজনকে ভোট দেন। তাদের সঙ্গে আরও তিন নির্দল বিধায়কও বিজেপি প্রার্থীকে ভোট দেন। যার ফলে হেরে যেতে হয় কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে। ওই ক্রস ভোটিংয়ের ফলে সুখবিন্দর সিং সুখুর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠে। বিদ্রোহী বিধায়করা রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিংয়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। তবে বুধবার সকালেই রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন বীরভদ্র পুত্র। যদিও সন্ধ্যায় ইস্তফা প্রত্যাহার করেন তিনি।

বিদ্রোহী ছয় বিধায়কের সদস্যপদ খারিজের দাবি জানিয়ে বুধবারই কংগ্রেস পরিষদীয় দলের তরফে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে যুযুধান দুই পক্ষকে নিজের চেম্বারে ডেকে বিশেষ শুনানি করেন অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া। যদিও শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন তিনি। ফলে খানিকটা হলেও স্বস্তি পেয়েছিলেন ছয় বিধায়ক। তবে ২৭ ফেব্রুয়ারি দলত্যাগ বিরোধী আইনে ছয় বিধায়কের সদস্যপদ খারিজ করার কথা জানান অধ্যক্ষ। এরপরেই সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয় কংগ্রেসের ছয় জন বিধায়ক।

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত