চুমু খেতে বাধা দেওয়ায় ছাত্রীর গোপন ছবি ভাইরালের হুমকি, পুলিশের জালে কীর্তিমান শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরু-শিষ্যের সম্পর্ক অতি পবিত্র বলে মনে করা হয় কিন্তু কিছু নিম্ন মানসিকতার লোকজন এই সম্পর্ককে কলুষিত করার জন্য গোপনে চেষ্টা চালিয়ে যান। সম্প্রতি এমনই এক লজ্জাজনক ঘটনা প্রকাশ্যে এসেছে গুজরাতের(Gujrat Incident) ছোট উদয়পুর এলাকা থেকে। সেখানে নবম শ্রেণীর ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন নির্যাতনের(Sexual Abuse) অভিযোগ উঠল তাঁর স্কুলেরই ৫১ বছর বয়সী এক প্রবীণ শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতিতা ছাত্রীকে কুরুচিকর প্রস্তাব দেন ওই শিক্ষক। এই মর্মে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেছেন নির্যাতিতার বাবা।

আরও পড়ুনঃ ‘শ্রীদেবীর নখের যোগ্যও হতে পারবেন না’, একই স্টাইলে পোশাক পরে বেলাগাম আক্রমণের মুখে জাহ্নবী কাপুর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীণ শিক্ষক ওই ছাত্রীকে একটি ফাঁকা ঘরে নিয়ে যান। এরপর ওই ছাত্রীর শরীরে আলতোভাবে হাত বোলাতে থাকেন‌ তিনি। ছাত্রীকে কাছে টেনে চুমু খাওয়ার প্রস্তাব দেন ওই শিক্ষক। এই প্রস্তাবে ছাত্রীটি রাজি না হওয়ায় শিক্ষক তাঁকে হুমকি দেওয়া শুরু করেন। তিনি বলেন, ‘যদি আমায় চুমু না খাও তাহলে তোমার খারাপ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব’। এরপরই প্রচণ্ড ভয় পেয়ে যান ওই ছাত্রী।

আরও পড়ুনঃ বিনামূল্যে সুসম্পন্ন হল জটিল অস্ত্রোপচার, দেশের জেলা হাসপাতালগুলির মধ্যে সর্বাধুনিক ল্যাপারোস্কপি সেট এল বাংলায়

বাড়ি ফিরে নিজের বাবাকে স্কুলে ঘটে যাওয়া পুরো ঘটনা সবিস্তারে জানায় ওই ছাত্রী। এরপরই স্থানীয় পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা। স্কুলপড়ুয়া ছাত্রীর বয়ান অনুযায়ী পকসো আইনের আওতায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ছোট উদয়পুরে ওই স্কুলটি যথেষ্ট নামকরা। এরকম জনপ্রিয় প্রতিষ্ঠানে যৌন নিগ্রহের ঘটনা ঘটায় অন্যান্য অভিভাবকরাও তাঁদের সন্তানদের সুরক্ষার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। শুধু তাই নয়, ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড