ফের হরিণের ঘাড় মটকাল নামিবিয়ার চিতারা

প্রথম শিকারের তিনদিন পর মধ্যপ্রদেশের কুনো ন্যাশানাল পার্কে ফের হরিণ শিকার করল চিতারা। এই শিকারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কুনোর কর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি : জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই চিতল হরিণ শিকার করে নামিবিয়ার চিতারা বুঝিয়ে দিয়েছিল নতুন পরিবেশে এলেও তাদের শিকারের দক্ষতা এতটুকু কমেনি। প্রথম শিকারের তিনদিন পর মধ্যপ্রদেশের কুনো ন্যাশানাল পার্কে ফের হরিণ শিকার করল চিতারা। চিতাদের এই শিকারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কুনোর কর্তারা।

ভারতে চিতা অবলুপ্ত হয়ে যাওয়ায় ভিনদেশ থেকে চিতা আনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। আফ্রিকা মহাদেশের নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয় মধ্যপ্রদেশের কুনো ন্যাশানাল পার্কে। নিজের জন্মদিন, ১৭ সেপ্টেম্বর চিতাগুলিকে কুনো ন্যাশ্যানাল পার্কে ছাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্তর্জাতিক নিয়ম মেনে প্রথমেই তাদের জঙ্গলে ছাড়া হয়নি। প্রথমে সবাইকে কোয়ারান্টিনে রাখা হয়। সেখান থেকে সবাইকে আরও বড় পরিসরে ছাড়া হয়। এরপর দু’টি চিতাকে কুনোর জঙ্গলে ছাড়া হয়। জঙ্গলে ছাড়ার পর তাদের দিকে সব সময় নজর রাখছিলেন বনকর্মীরা। জঙ্গলে ছাড়ার ২৪ ঘন্টার মধ্যে একটি চিতল হরিণের ঘাড় মটকে দুই চিতা বুঝিয়ে দিয়েছিল, তাদের শিকারের সহজাত দক্ষতা এতটুকু কমেনি। প্রথম শিকারের তিনদিন পর আরও একটি হরিণের ঘাড় মটকে দিল দুই পুরুষ চিতা।

চিতাদের গতিবিধির উপর নজরদারি করতে নামিবিয়া থেকে আট বিশেষজ্ঞকে আনা হয়েছে। তাঁদের অভিমত, চিতারা ক্ষুধার্ত হওয়ায় ফের শিকার করল। দুই চিতার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া দেখে বাকি ছয় চিতাকেও খুব শীঘ্রই জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছে কুনো ন্যাশ্যানাল পার্ক কর্তৃপক্ষ।  

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের