টানা ছয় দিন বাদে থমকে দাঁড়াল শেয়ারবাজার, সেনসেক্স কমল ৩৩ সূচক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলা শেয়ারবাজার থমকে দাঁড়াল। টানা ছয়দিন ধরে ঊর্ধ্বমুখী হওয়ার পরে বুধবার আচমকাই গোঁত্তা খেয়ে পড়ল সেনসেক্স। আগের দিনের নিরিখে এদিন সেনসেক্স কমেছে ৩৩ সূচক। বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৪৬ দশমিক ০৪ পয়েন্টে। তবে সেনসেক্স নিম্নমুখী হলেও নিফটি ৫০ বেড়েছে সাড়ে নয় পয়েন্ট। নিফটির সূচক দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৯৮ দশমিক ৫০ পয়েন্টে। বাজারের মোট মূলধনের পরিমাণ ৩০০ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিযেছে।  

গত মঙ্গলবার থেকেই অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলছিল শেয়ারবাজার। ৬৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে নয়া ইতিহাস তৈরি করেছিল। শেষ পাঁচদিনে সেনসেক্স আড়াই হাজার পয়েন্টের মতো বাড়া্য় বিনিয়োগকারীদের লক্ষ্মীলাভ হয়েছে ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকা। গতকাল মঙ্গলবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৬৫ হাজার ৪৭৯ দশমিক ০৫ সূচকে। এদিন সকালে আগের দিনের চেয়ে সামান্য বাড়তি সূচক নিয়ে শুরু হয়েছিল লেনদেন। কিন্তু লেনদেন শুরুর পরে আচমকাই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স। এক সময়ে ২০০ সূচকের বেশি খোয়ায়। ফলে অনেকেই আশঙ্কা করেছিলেন ৬৫ হাজারের নিচে নামতে পারে সূচক। যদিও শেষ লগ্নে কিছুটা ঘুরে ক্ষতি পুষিয়ে নেয়। তবে তাতে শেয়ারবাজারের পতন রোধ করা যায়নি।

এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৪৮৪.৩৩ পয়েন্ট। আর সর্বনিম্ন ৬৫,২৫৬.৪৯ পয়েন্ট। গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী থাকা এইচডিএফসি ব্যাঙ্ক ও এইচডিএফসির শেয়ারের মূল্য ৩ শতাংশের মতো কমেছে। তবে লাভের মুখ দেখেছে গাড়ি নির্মাণ সংস্থা মারুতি। সংস্থার শেয়ার দর বেড়েছে সারে তিন শতাংশ।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের