রক্তস্নাত শেয়ার বাজার, একদিনেই ৯০১ পয়েন্ট খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারের রক্তক্ষরণ কিছুতেই থামছে না। উল্টে বৃহস্পতিবার লক্ষ্মীবারেই তীব্র হয়েছে রক্তক্ষরণ। ইজরায়েল-হামাস লড়াইয়ের প্রভাবে দালাল স্ট্রিটের ভিত এক ধাক্কায় নড়বড়ে হয়ে গিয়েছে। একদিনে ৯০০.৯১ সূচক হারিয়েছে সেনসেক্স। কোনও ক্রমে ৬৩ হাজারের ঘরে থাকতে পেরেছে। আর নিফটি এক ধাক্কায় ২৬৪.৯০ সূচক হারিয়ে ১৮ হাজারের ঘরে নেমে গিয়েছে। এ নিয়ে টানা ছয়দিন পতনের মুখ দেখল শেয়ারবাজার। বিনিয়োগকারীদের লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে।

দশেরার পর বাজার খোলার দিনেই গতকাল বুধবার ৫২২.৮২ সূচক খুঁইয়ে ৬৪,০৪৯.০৬ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। আর ১৫৯.৬০ সূচক হারিয়ে নিফটি বন্ধ হয়েছিল ১৯,১২২.১৫ পয়েন্টে। এদিন আগেদর চেয়ে ২৭৫ সূচক কম নিয়ে লেনদেন শুরু করেছিল সেনসেক্স। রেড জোনে থেকেই শুরু হয়েছিল পথচলা। কিন্তু বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স। এক সময়ে ৯৩০ সূচকের মতো খুঁইয়ে ৬৩,১১৯.১৯ পয়েন্টে নেমে যায়। আর সেনসেক্সের ওই পতনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। নিফটিতেও ব্যাপক ধস নামে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, মিডিয়া, আবাসন ও তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারদর ১.৭ শতাংশ থেকে ২.৪ শতাংশ কমে যায়। স্মল ক্যাপ এবং মিড ক্যাপের ইনডেক্সও ছিল নিম্নমুখী। সারা দিন ধরেই রেড জোনে থেকে বন্ধ হয় সেনসেক্স ও নিফটি। বাজার বন্ধের সময়ে ৯০০.৯১ পয়েন্ট খুঁইয়ে ৬৩,১৪৮.১৫ সূচক নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স। আর নিফটি বন্ধ হয়েছে ১৮,৮৫৭.২৫ সূচকে। চলতি বছরের জুনের পর এদিনই প্রথম ১৮ হাজারের ঘরে নেমে গেল নিফটি।

এদিন শেয়ারবাজারে সব ক্ষেত্রই রেড জোনে চলে গিয়েছিল। সবথেকে বেশি লোকসানের মুখোমুখি হয়েছে টেক মাহিন্দ্রা, বাজাজ ফিনান্স ও বাজাজ ফিনসার্ব, এইচডিএফসি ব্যাঙ্ক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। পতনের দিনেও লাভের মুখ দেখেছে অ্যাক্সিস ব্যাঙ্ক।

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা