তৃতীয়ায় ধাক্কা সামলে ২৬১ সূচক বাড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেবীপক্ষের শুরুতেই পতন দিয়ে শুরু হয়েছিল শেয়ারবাজারের লেনদেন। মঙ্গলবার তৃতীয়াতে খানিকটা ঘুরে দাঁড়াল। টানা তিনদিন পতনের পরে সবুজ জোনে প্রবেশ করল। আগের দিনের চেয়ে ২৬১ সূচক চড়ে বন্ধ হল সেনসেক্স। আর ৭৯.৭৫ সূচক বেড়ে ফের ১৯,৮০০ পয়েন্টের ঘর ছাড়াল নিফটি। পাওয়ার গ্রিড, বিপিসিএলের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা ঘরে লাভ তুললেও লোকসানের মুখ দেখেছে টাটা মোটরস।

এদিন আগের দিনের চেয়ে প্রায় ৪০০-র কাছাকাছি বেশি পয়েন্ট নিয়ে অর্থা‍ৎ ৬৬,৫৫৮.১৫ সূচক নিয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু করেছিল সেনসেক্স। সারা দিন ঢিমেতালেই এগিয়েছে। দুপুরের দিকে একবার গোঁত্তা খেয়ে নিচের দিকে নেমেছিল বটে, কিন্তু খানিকক্ষণের মধ্যেই সেই ধাক্কা সামলে ওঠে। তবে ঢিমেতালে ব্যবসা চললেও সারাদিন সবুজ জোনেই ছিল সেনসেক্স ও নিফটি। এদিন সেনসেক্সের সর্বনিম্ন সূচক ছিল ৬৬,৩০৯.১৮ পয়েন্ট। সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৫৫৯.৮২ পয়েন্ট। শেষ পর্যন্ত আগের দিনের চেয়ে ২৬১.১৬ সূচক বেশি নিয়ে ৬৬,৪২৮.০৯ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। নিফটি বন্ধ হয়েছে ১৯,৮১১.৫০ সূচকে। বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় একদিনেই এক লক্ষ টাকা লক্ষ্মীলাভ হয়েছে বিনিয়োগকারীদের।

বাজারে এদিন লাভের মুখ দেখেছে মিড ক্যাপ ও স্মল ক্যাপ। মিড ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.৩৯ শতাংশ আর স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.৭০ শতাংশের মতো। কোল ইন্ডিয়া, গেইল, লুপিন, পাওয়ার গ্রিড, টাটা কনজিউমার প্রোডাক্টস, ইউনাইটেড স্পিরিটস ও জোমাটোর শেয়ার বম্বে স্টক একচেঞ্জের ইনট্রাডে ট্রেডে ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। নিফটির ৫০ শেয়ারের মধ্যে ৩৮ সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে। ১২ সংস্থার শেয়ারদরে পতন ঘটেছে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর