চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্মীয়মাণ বহুতলের অস্থায়ী লিফট ভেঙে হত সাত শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী আহমেদাবাদ। 

এখানকার একটি নির্মীয়মাণ বহুতলের অস্থায়ী লিফট ভেঙে প্রাণ হারালেন সাত শ্রমিক। এক শ্রমিক গুরুতর আহত। তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের পদস্থকর্তারা।  

স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বহুতল তৈরি কাজ চলছিল গুজরাত বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই। দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল ১২টা নাগাদ। অস্থায়ী লিফটে চেপে আটজন শ্রমিক নীচে নামছিলেন।আচমকাই সেই লিফটের মোটা তারের তৈরি দড়ি সাততলা থেকে ছিঁড়ে সশব্দে মাটিতে আছড়ে পড়ে।  বিকটশব্দে নির্মীয়মাণ বহুতলে থাকা বাকি শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। শুরু হয় দৌড়াদৌড়ি, খোঁজাখুঁজি। চোখে পড়ে অস্থায়ী লিফট ভেঙে তার তলায় চাপা পড়েছে আটজন। পুলিশকে খবর দিলে পুলিশ দমকলবাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। লিফটের নীচে চাপা পড়ে থাকা আটজনের মধ্যে সাতজনকে তারা মৃত অবস্থায় উদ্ধার করে।  এক শ্রমিককে আসঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। 

মৃত সাত শ্রমিকের পরিচয় জানা গিয়েছে। এরা হলেন সঞ্জয়ভাই বাবুভাই নায়েক, জগদীশভাই রমেশভাই নায়েক, অশ্বিনীভাই সোমভাই নায়েক, মুকেশ ভরতভাই নায়েক, মুকেশভাই ভরতভাই নায়েক, রাজমল সুরেশভাই খাড়ারি এবংপঙ্কজভাই শঙ্করভাই খারাড়ি। এই দুই এবং বাকি পাঁচজন একই পরিবারের সদস্য বলে মনে করা হচ্ছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। বহুতলের মালিকের সঙ্গে পুলিশ যোগাযোগের চেষ্টা করছে। 

Published by:

Share Link:

More Releted News:

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ