আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামী তিনবছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর পদে বহাল শক্তিকান্ত

নিজস্ব প্রতিনিধি: আগামী তিনবছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর হিসেবেই থাকছেন শক্তিকান্ত দাস। শুক্রবার এমনটাই আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। দেশে অর্থনৈতিক মন্দার সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে শক্তিকান্ত দাসের উপরই ভরসা রাখছে রিজার্ভ ব্যাঙ্ক। মোদি সরকারের জমানাতেই দু’জন গর্ভনর ইস্তফা দেন। প্রথমে রঘুরাম রাজন আর তারপরেই উর্জিত প্যাটেল। তারপরেই সোজা অর্থ দফতরের সচিবের পদ থেকে সরিয়ে মন্ত্রিসভার অনুমোদনে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর হিসেবে ২০১৮ সালে বসানো হয় শক্তিকান্ত দাসকে। তাঁর নিয়োগ নিয়ে নানা বিতর্ক থাকলেও বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েন শক্তিকান্ত দাস।

চলতি বছরের ডিসেম্বর মাসের ৩১ তারিখে গর্ভনর হিসেবে মেয়াদ শেষ হচ্ছিল শক্তিকান্ত দাসের। সেটা আগামী তিনবছরের জন্য বাড়িয়ে ২০২৪ পর্যন্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। সচিব থাকাকালীন কেন্দ্রের একাধিক দফতর যেমন কর, অর্থ, শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব সামলেছেন। এর আগে বিশ্ব ব্যাঙ্ক, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচর ব্যাঙ্ক, নিউ ডেভলপমেন্ট ব্যাঙ্কের মত জায়গায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। অর্থ দফতরের সচিব থাকাকালীন দেশে আটটি বাজেট তৈরিতে পরোক্ষ ভূমিকা রয়েছে শক্তিকান্ত দাসের।

উর্জিত প্যাটেলের আকস্মিক পদত্যাগের পর রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর পদে বসানো হয় শক্তিকান্ত দাসকে। তিনিই একমাত্র গর্ভনর যিনি মোদি সরকারের আমলে পদত্যাগ করেননি কিংবা নিজের দফতরে ফিরে যাননি।

Published by:

Share Link:

More Releted News:

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

‘আন্টি আই লাভ ইউ’ বলে টিটকিরি দিতেই মাঝরাস্তায় দুষ্কৃতীদের সঙ্গে যা করলেন তরুণী…

বাড়িতে লুকিয়ে ছিল পাঁচটি বিষধর সাপ! তারপর যা হল…

তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু, আতঙ্ক এলাকাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ