ফের চাঙ্গা শেয়ার বাজার, ৭২ হাজারের সূচক ছাড়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার ফের চাঙ্গা হল শেয়ার বাজার। এদিন বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক পেরোলো ৭২ হাজার পয়েন্ট। পাশাপাশি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও ছিল এদিন উর্ধগামী।

জানা গিয়েছে, এদিন প্রথমবার সেনসেক্সের সূচক পার করল ৭২ হাজার পয়েন্ট। ব্যাঙ্ক, ধাতু, তথ্য প্রযুক্তির শেয়ার কেনায় প্রবণতা বাড়ার জন্য সেনসক্সের সূচক এদিন ওপরের দিকে উঠতে শুরু করে। সেনসেক্স বৃদ্ধি পেয়ে হয় ৭২০৩৮.৪৩। জানা গিয়েছে, বম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত মুলধনের পরিমান দুই লক্ষ ৫০ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৬১.৪ লক্ষ কোটি টাকা।

অন্যদিকে নিফটির সূচকও এদিন বৃদ্ধি পায়। মিডক্যাপ ১০০ ও স্কলক্যাপ ১০০-এর সূচক প্রায় ০.৪৫ শতাংশ বৃদ্ধি পায়। এদিন নিফটিতে ব্যাঙ্ক, আইটি, পিএসইউ, ফিনান্সিয়াল সার্ভিস, সার্ভিস সেক্টরে সূচক সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। তবে অবশ্য এদিন তিনটি সেক্টরের সূচকে পতন হয়েছে। যেসব জায়গায় সূচকে পতন হয়েছে, সেগুলি হল নিউটি এনার্জি, নিফটি পিএসই ও নিফটি অয়েল অ্যান্ড গ্যাস। সেখানে নিফটি এনার্জিতে সূচক ০.১০ শতাংশ, নিফটি পিএসইতে ০.৫৪ শতাংশ ও নিফটি অয়েল অ্যান্ড গ্যাসে ০.২৯ শতাংশ সূচক নিম্নমুখী হয়েছে।

 

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচরের সাহায্য নিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…