‘কালী’ বিতর্কে মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন শশী থরুর

এদিন জোড়া টুইট করে মহুয়ার পাশে দাঁড়িয়েছেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: হিন্দু দেবী মা কালীকে নিয়ে তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্রের (Mohua Moitra) মন্তব্য নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে। হিন্দু ধর্মের স্বঘোষিত রক্ষক গেরুয়া শিবির ইতিমধ্যেই আসর গরম করতে তৃণমূল সাংসদের গ্রেফতারির দাবিতে তর্জন-গর্জন শুরু করে রাস্তায় নেমে পড়েছে। যদিও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে বুধবার বিজেপিকে পাল্টা প্রত্যাঘাত করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Krishnanagar Tmc MP)। এদিন টুইটে তিনি লিখেছেন, ‘আমি কালীর উপাসক। অজ্ঞতা কিংবা গুন্ডামিকে ভয় পাই না।’ আর কালীকে নিয়ে তৈরি হওয়া সংবেদনশীল বিতর্কে তিনি পাশে পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থরুরকে (Shashi Tharoor)।

এদিন জোড়া টুইট (Tweet) করে মহুয়ার (Mohua Moitra) পাশে দাঁড়িয়েছেন তিরুঅনন্তপুরমের (Thiruanantpuram MP) কংগ্রেস সাংসদ। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে তাতে আমি মোটেও বিস্মিত নই। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, কালী-কে নিয়ে প্রত্যেক হিন্দু যা জানেন, তা প্রকাশ্যে বলার জন্য-ই মহুয়াকে আক্রমণ করা হচ্ছে। আমরা সবাই জানি, দেশের বিভিন্ন প্রান্তে একই দেবীর পুজো আলাদা-আলাদা নিয়ম মেনেই করা হয়। দেবীকে নিবেদন করা ভোগে কী দেওয়া হবে, তা ভক্তদের উপরেই নির্ভর করে।’

দ্বিতীয় টুইটে শশী লিখেছেন, ‘আজ এমন এক পর্যায়ে আমরা পৌঁছেছি যে প্রকাশ্যে কোনও মন্তব্য করলে কোনও না কোনও সম্প্রদায় তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ তুলছেন, অখুশি হচ্ছেন। এটা নিশ্চিতভাবেই বলা যায়, মহুয়া কাউকে অপমান করতে চায়নি।’ একই সঙ্গে বিষয়টি নিয়ে পরিস্থিতি ঘোরালো না করার আর্জি জানিয়ে তিরুঅনন্তপুরমের সাংসদ লিখেছেন, ‘বিষয়টি এত গভীরতার সঙ্গে দেখার কিছু নেই। কে কীভাবে ধর্মাচরণ করবেন, তা তাঁর উপরেই ছেড়ে দেওয়া হোক।’

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার