বিয়ের ১১ দিন আগে হয়ে গিয়েছিল খুনের পরিকল্পনা, ৩ বার ব্যর্থ হয়েও শেষে সফল

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: রাজা রঘুবংশী হত্যামামলার যাবতীয় রহস্য উন্মোচন করল শিলং পুলিশ। প্রথম দিনেই পুলিশি হেফাজতে থাকা সোনম রঘুবংশী, রাজ কুশওয়াহ সহ পাঁচ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর শিলংয়ের এসপি একটি সাংবাদিক সম্মেলন করেন। এসপি বিবেক বলেন যে রাজা হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হল রাজ কুশওয়াহা। সোনম তার সঙ্গ দিয়েছিল। ফলে এই হত্যার সমান অংশীদার সেও। সকল অভিযুক্ত নিজেদের অপরাধ স্বীকার করেছে।

রাজা-সোনমের বিয়ের ১১ দিন আগে রাজকে খুনের পরিকল্পনা শুরু হয়েছিল। অভিযুক্ত তিন যুবকই রাজের বন্ধু। একজন তো আবার খুড়তুতো ভাই। বন্ধুর কথা রাখতেই রাজাকে খুনের সিদ্ধান্তে মত দেয় ওই তিন যুবক। ফেব্রুয়ারিতে সোনম এবং রাজ পরিকল্পনা করে যে সোনম হঠাৎ নিখোঁজ হবে। তারপর এমন কিছু প্রমাণ দেখানো হবে যাতে মনে হয় সোনম নদীতে ভেসে গিয়েছে। দ্বিতীয় পরিকল্পনা করা হয়, কোনও যুবতীকে খুন করে সোনমের স্কুটিতে বসিয়ে পুড়িয়ে দেওয়া হবে, যাতে মনে হয় সোনমকে খুন করা হয়েছে। কিন্তু এগুলোর কোনওটাই সম্ভব হয়নি। ইতিমধ্যেই রাজা ও সোনমের বিয়ে হয়।

বিয়ের পর তারা কামাখ্যা বেড়াতে যায়। ১৯ মে তিন অভিযুক্তও  আসে। তাঁদের পরিকল্পনা ছিল গুয়াহাটিতেই রাজাকে হত্যা করা। কিন্তু তা সম্ভব হয়নি। তখন সোনম সোহরায় যাওয়ার পরিকল্পনা করে। অভিযুক্ত তিন যুবকও সেখানে গিয়ে তাঁদের সঙ্গে আলাপ পরিচয় করে। এরপর রাজা যখন ওয়াসেদংয়ের পার্কিং লটে টয়লেটে যান তখন হত্যাকারীরা তাঁকে হত্যা করে। সোনমও সেই সময় উপস্থিত ছিল। অভিযুক্তরা মৃতদেহটি পার্শ্ববর্তী খাদে ফেলে দেয়। এই সব ঘটে দুপুর ২:১৮’র মধ্যে। এরপর সোনম ও তিন হত্যাকারী খুনের স্থান ছেড়ে চলে যায়। সোনম তার রেইনকোট আকাশ নামে এক হত্যাকারীকে দেয়। কারণ তার শার্টে রক্ত লেগেছিল।

এরপর হত্যাকারীরা সোনমকে নিয়ে ওয়াসেদং থেকে চলে যায়। মাঝপথে স্কুটি থামিয়ে আকাশ রেইনকোটটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর সোনম বোরখা পরে গুয়াহাটিতে আসে। আইএসবিটি থেকে শিলিগুড়ির বাসে উঠে বসে। শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে আবার বাসে পটনা পৌঁছায়। পটনা থেকে ফের বাসে আরা এসে ট্রেন ধরে লখনউ যায়। এরপর সোনম লখনউ থেকে বাসে ইন্দোর যায়। সেখানে ২৬ মে থেকে ৮ জুন পর্যন্ত ছিল সে।

এদিকে মেঘালয়ে গিয়ে ইন্দোরের নবদম্পতি নিখোঁজ- এই খবর প্রকাশ্যে আসতেই রাজ কুশওয়াহ সোনমকে বলে ইন্দোর ছেড়ে চলে যাওয়ার কথা। বরং সে ফিরে যাক শিলিগুড়িতে। সেখান থেকে ফোন করে জানাক যে তাকে অপহরণ করা হয়েছে। এরপর ৮ জুন সোনম ইন্দোর ছেড়ে শিলিগুড়ি চলে যায়। তখন পুলিশের দুটি দল উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে ছিল। সেই সময় কোনওভাবে রাজ জানতে পারে যে কেউ উত্তরপ্রদেশ থেকে তার এক বন্ধুকে পুলিশ আটক করেছে। তখন রাজ সোনমকে বলে, সোনম যেখানেই থাকুক না কেন পরিবারকে ফোন করে জানাক যে তাকে অপহরণ করা হয়েছিল। সে কোনওভাবে পালিয়ে গাজিপুরে এসেছে। এইভাবেই গাজিপুরের বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ জানিয়েছে রাজা রঘুবংশী হত্যাকাণ্ড কোনও কনট্রাক্ট কিলিং নয়। রাজ এই হত্যাকাণ্ডে খরচের জন্য ৫৯ হাজার টাকা দিয়েছিল। তিনটি স্থানে রাজাকে হত্যা করতে বিফল হয়ে অভিযুক্তরা চতুর্থ স্থানে সফল হয়। পারিবারিক চাপে বিয়ে করেছিল সোনম। তার প্রেমঘটিত বিষয় সম্পর্কে বাড়ির লোক অবহিত ছিল কিনা তা এখনও জানা যায়নি। ২ জুন যখন রাজার মৃতদেহ উদ্ধার হয় তখন সোনম ইন্দোরে ছিল।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা