আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যৌতুক হিসেবে গৃহবধূর কিডনি চাইল শ্বশুরবাড়ির লোকজন! মর্মান্তিক ঘটনা যোগী রাজ্যে

নিজস্ব প্রতিনিধিঃ পরকীয়ার জেরে স্বামীকে খুন, ২০ লাখ টাকায় সুপারি কিলার ভাড়া। বর্তমানে ইন্দোরের সোনম রাজবংশীকে নিয়ে তোলপাড় গোটা দেশ। যিনি মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খুন করেছেন, এবং গত ৮ জুন নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। মাস কয়েক আগে উত্তরপ্রদেশের মিরাটের মুসকান নামক এক মহিলা পরকীয়ার জেরে স্বামীকে কয়েক টুকরো করে জলের ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দিয়েছিল। পরকীয়ার জেরে মহিলাদের প্রাণঘাতী হামলার ঘটনা গুলি এখন গোটা দেশের শিরোনামে রয়েছে। এরই মধ্যে এবার উত্তরপ্রদেশের মুজাফফরনগর থেকে এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। যেখানে এক বিবাহিত মহিলা দাবি করেছেন যে, তাঁর শ্বশুরবাড়ির লোকেরা যৌতুক হিসেবে তাঁর কিডনি দাবি করেছেন। এই ভয়ানক দাবির কথা শুনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুজাফফরনগরের মিঠানপুরের কানহৌলি লক্ষ্মী কলোনি এলাকায়।

দীপ্তি নামে ওই গৃহবধূ জানিয়েছে, বিয়ের পর থেকেই তাঁকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্যে নানাভাবে অত্যাচার করেছেন। এমন কী শ্বশুরবাড়ির চাহিদা মতো তিনি তাঁর বাবার বাড়ি থেকে টাকা এবং একটি বাইক এনে দিয়েছেন। এখন তাঁর শ্বশুরবাড়ির লোকজন কিডনি চাইছে। কারণ তাঁর স্বামী কিডনিজনিত অসুস্থতায় অনেকদিন ধরেই ভুগছেন। তাই এবার দীপ্তির পরিবারকে অঙ্গদানের জন্য চাপ দিচ্ছে দীপ্তির শ্বশুরবাড়ির লোকজন। একটি প্রতিবেদন অনুযায়ী, দীপ্তি জানিয়েছেন যে, তাঁর স্বামীকে বাঁচিয়ে তোলার জন্যে দীপ্তির শ্বশুরবাড়ির লোকজন তাঁর কাছ থেকে চার লক্ষ টাকা নয়তো তাঁর একটি কিডনি দাবি করেছে। এমনটাও বলা হয়েছে যে, দাবি পূরণ না করতে পারলে দীপ্তিকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে প্রবেশ করতে দেবে না। দীপ্তির বাবা-মা মিঠানপুরের শক্তি নগর এলাকায় থাকেন। ২০২১ সালের ২৮ এপ্রিল পার্থ প্রশারের সঙ্গে দীপ্তির বিয়ে হয়। দীপ্তি জানিয়েছেন যে, তাঁর বাবা তাঁদের বিয়েতে প্রায় ৩০ লক্ষ টাকারও বেশি খরচ করেছেন। কিন্তু বিয়ের পর থেকেই তাঁর শ্বশুরবাড়ির লোকেদের যৌতুকের দাবি করা বেড়েই গিয়েছে। যৌতুকের দাবি না মেটালেই তাঁকে নানাভাবে তিরস্কার করত শ্বশুরবাড়ির লোকজন।

এমনকী একটি আয়ুর্বেদিক দোকান খোলার জন্যে দীপ্তির শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে তার বাবা-মায়ের কাছ থেকে সাত লক্ষ টাকাও আনতে বলেছিল। কিন্তু তিনি মাত্র তিন লক্ষ টাকা ব্যবস্থা করতে পেরেছিলেন। এরপর থেকেই দীপ্তির উপর তাঁর শ্বশুরবাড়ির লোকজনদের অত্যাচার বেড়ে গিয়েছে। এখন তাঁরা বাকি চার লক্ষ টাকা এবং দীপ্তির একটি কিডনি চাইছেন। প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে, প্রশারের কিডনির সমস্যা ধরা পড়ে। চিকিৎসার জন্য তাঁকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিষ। দীপ্তিও তিন মাস দিল্লিতে প্রশারের বোনের বাড়িতে ছিলেন, সেখানেই স্বামীর যত্ন নিতেন। পরে দম্পতি দিল্লিতে একটি বাড়ি ভাড়া নেন। তবে, এক মাস পরে কিডনি দান করতে রাজি না হওয়ায় তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। তিনি তার বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। তবে, এই বছরের ১১ মে যখন তিনি তার শ্বশুরবাড়িতে যান, তখন তাকে ঢুকতে দেওয়া হয়নি। এখন ওই মহিলা তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এখন বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ