এই মুহূর্তে

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা সিধুর

নিজস্ব প্রতিনিধি, জলন্ধর: পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু। মঙ্গলবার দুপুরে কংগ্রেস সভানেত্রীর কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দেন।   কারণে ইস্তফা তা এখনও জানা যায়নি।

মঙ্গলবার বিকেলে নিজের টুইটার অ্যাকাউন্টে সিধু প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে তাঁর ইস্তফার কথা ঘোষণা করেন। টুইটার অ্যাকাউন্টে সিধু নিজে জানিয়েছেন, পঞ্জাবের ভবিষ্যত এবং স্বার্থের সঙ্গে কোনওভাবেই আমি সমঝোতা করতে পারি না। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নৈতিকভাবে থাকার কোনও অধিকার নেই। তাই, আমি দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি। দলের একজন সাধারণ সদস্য হিসেবেই থাকব।

কিন্তু কী কারণে ইস্তফা?

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, পঞ্জাবে রাজনৈতিক ডামাডোলে সিধু মনে করছিল, ২৪ নম্বর আকবর রোড তাঁকে মুখ্যমন্ত্রী করতে পারে। কিন্তু সিধুর সেই আশায় জল ঢেলে দিয়েছে হাইকম্যান্ড। মুখ্যমন্ত্রী করেছে চান্নিকে। কংগ্রেস হাইকম্যান্ডের এই সিদ্ধান্ত হজম করতে কষ্ট বেশ কষ্ট হচ্ছে সিধুর। তাই, এই ইস্তফা।

একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নভজোত সিং সিধু কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগদান করতে পারেন। এই ব্যাপারে আপ শীর্ষ নেতৃত্বের সঙ্গে ব্যাকডোর সিধুর প্রাথমিক কথাবার্তা হয়েছে। শেষ মুহূর্তে হিসেব উল্টে না গেলে আম আদমি পার্টিতে যোগদান করতে পারেন ভারতের প্রাক্তন এই ক্রিকেট তারকা।

ঘটনাচক্রে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করার কথা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের। স্বাভাবিকভাবেই সিধুর ইস্তফা অন্য় মাত্রা দিচ্ছে।

 

বিস্তারিত আসছে..

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিয়ে করতে নারাজ, রাগে প্রেমিকের স্ত্রীর শরীরে HIV ইনজেকশন বিঁধিয়ে দিলেন যুবতী

বুলেট ট্রেনের প্লেট পড়ে বাবা–মেয়ের মৃত্যু, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আলোড়ন তুঙ্গে

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

ভিআইপি ট্রেনে ‘অখাদ্য’ খাবার, বন্দে ভারতের পরিষেবা নিয়ে যাত্রীদের হুলুস্থূল কাণ্ড, ভাইরাল ভিডিও

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ