জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে জখম সেনা

ঘটনার পর ওই এলাকায় সেনা জওয়ানের সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু কাশ্মীরে পুঞ্চ জেলায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে জখম হলেন এক সেনা জওয়ান। শুক্রবার রাতে জঙ্গিদের নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের চেষ্টার সময় ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা গুলি চালান। উল্টো দিক থেকেও ধেয়ে আসে গুলি। গুলি ও পাল্টা গুলির ঘটনায় এক জওয়ান জখম হয়েছেন।

শনিবার সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে গুলপুর সেক্টরের রেঞ্জার নালা (Ranger Nallah) এলাকায় সশস্ত্র তিন জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই সময় তা নজরে পড়লে সেনা বাহিনীর জওয়ানরা গুলি চালান। অন্ধকারে জঙ্গলের আড়াল থেকে পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। এর ফলে এক জওয়ান আহত হয়েছেন। যদিও জঙ্গিরা ভারতীয় সেনার বাধার মুখে পড়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। ঘটনার পর ওই এলাকায় সেনা জওয়ানের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি তল্লাশিও চালানো হচ্ছে।

উল্লেখ্য শুক্রবার  জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার মাচাল সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৪ জঙ্গি। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ জঙ্গিকে খতম করা হয়। নিহতরা পাক অধিকৃত জম্মু কাশ্মীর থেকে আমাদের দিকে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের