মমতার পর এবার অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ কংগ্রেস ও উদ্ধব সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মহারাষ্ট্রের উপ–মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই বিমান দুর্ঘটনা নিয়ে আগেই ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি সুপ্রিম কোর্টের তত্বাবধানে তদন্তের দাবি তুলেছিলেন। তখন নাম না করে কাকা শরদ পাওয়ার এই বিমান দুর্ঘটনায় কোনও ষড়যন্ত্র দেখতে পাননি। বরং বিমান দুর্ঘটনাতেই তাঁর ভাইপো অজিতের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন। কিন্তু এবার ষড়যন্ত্র তথ্যের পথেই হাঁটল কংগ্রেস এবং শিবসেনা (‌ইউবিটি)‌ সাংসদ সঞ্জয় রাউত। আর তা নিয়েই এখন জাতীয় রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে ৬৬ বছরের অজিত পাওয়ার গত বুধবার পুনে জেলার বারামতীতে বিমান দুর্ঘটনায় নিহত হন। তাঁর মৃত্যু এনসিপি’‌র মধ্যে একটি শূন্যতা সৃষ্টি করেছে এবং মহারাষ্ট্রের রাজনীতিতে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি করেছে। আর সেটা বিশেষ করে এমন এক সময়ে হয়েছে যখন এনসিপি’‌র দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সম্ভাব্য পুনর্মিলনের আলোচনা গতি পাচ্ছিল। এই পরিস্থিতিতে অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে শিবসেনার (ইউবিটি) রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত ষড়যন্ত্রের প্রশ্ন তুলেছেন। তাই গোটা বিষয়টি নিয়ে সঞ্জয় রাউত বলেন, ‘‌অজিত পাওয়ারের দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তোলা উচিত। কারণ তাঁর নিজের দলের ভিতরেও এই প্রশ্ন উঠছে। এই দুর্ঘটনার মধ্যে কোনও রহস্য আছে। পর্দার আড়ালে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে।’‌

অন্যদিকে অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু নিয়ে এমন মন্তব্য করার পর জোর চর্চা শুরু হয়েছে বাণিজ্য নগরীতে। তাহলে কি সত্যেই নেপথ্যে আছে অন্য কিছু?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই নিয়ে এখন কাকা শরদ পাওয়ার মুখ খোলেননি। তবে সাংসদ সঞ্জয় রাউতের বক্তব্য, ‘‌অজিত পাওয়ার তাঁর পুরনো দলে ফিরতে চলেছিলেন। কিন্তু বিজেপি বলেছিল যে, তাঁদের কাছে সেচ সংক্রান্ত ফাইলগুলি আছে। এরপর একটি রহস্যজনক দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগে অজিত পাওয়ার একটি বিবৃতি দিয়েছিলেন যে, তাঁর কাছেও বিজেপি নেতাদের বিষয়ে কিছু ফাইল আছে। আর তারপরেই পরপর দুর্ঘটনাগুলি ঘটল। প্রথম দিন থেকেই আমার সন্দেহ ছিল। তখন থেকেই বিষয়টি আমার মনে গেঁথে গিয়েছিল। এটার মানে হল অজিত পাওয়ার এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই লোকগুলি সন্দেহজনক। আমি সংসদে এই বিষয়টি উত্থাপন করব।’‌

এছাড়া অজিত পাওয়ারের মৃত্যুর পর এনসিপি’‌র মধ্যে রাজনৈতিক উত্তরাধিকার আলোচনা এত দ্রুত শুরু হওয়া নিয়ে কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, ‘‌অজিত দাদার আকস্মিক মৃত্যু একটি ষড়যন্ত্র হতে পারে। এটা একটা চক্রান্, এবং তার তদন্ত হওয়া উচিত। এনসিপির দুটি অংশকে একত্রিত হওয়া থেকে বিরত রাখার জন্যই কোথাও একটি ষড়যন্ত্র করা হয়েছিল। তাই এত তাড়াহুড়ো করে উপমুখ্যমন্ত্রীর পদ পূরণ করা হয়েছে। রাজনীতি খুব নোংরা হয়ে গিয়েছে। সুনীল তাতকারে এবং প্রফুল প্যাটেলই অজিত দাদাকে এনডিএতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। কারণ তাঁরা রাতে শান্তিতে ঘুমাতে চেয়েছিলেন।’‌ যদিও এই কথা মানতে নারাজ বিজেপি। সঞ্জয় রাউতের বক্তব্যকে উড়িয়ে দিয়ে পাল্টা বিজেপি নেতা উজ্জ্বল নিকমের সাফাই, ‘‌অভিযোগগুলি সবই মিথ্যা। একজন প্রয়াত আত্মাকে নিয়ে তাঁরা এমন নীচ রাজনীতি করছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা সবাই জানি এটা একটা দুর্ঘটনা ছিল। এটা নিছকই একটি দুর্ঘটনা। আমি মনে করি না এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে।’‌

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর