দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিলেন সোনিয়া

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কেশব রাও, জয়রাম রমেশ, রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয মন্ত্রী পীযূষ গোয়েল। এদিন সোনিয়ার সঙ্গেই রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ নব নির্বাচিত ১৪ সদস্য।

শারীরিক কারণে আসন্ন লোকসভা ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া গান্ধি। সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তাঁকে অব্যাহতি দেননি। তাই রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজস্থান থেকে বিনা ভোটেই রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন রাজীব পত্নী। এদিন মায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধিও।

সোনিয়ার সঙ্গে এদিন রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন বিজেপির আরপিএন সিং, শমীক ভট্টাচার্য, অজয় মাকেন, নাসির হুসেন, রবিচন্দ্র বদ্রিরাজু, মদন রাঠোড়, সঙ্জয় কুমার ঝা, অশ্বিনী বৈষ্ণব, গোল্লা বাবুরাও প্রমুখ। শপথ গ্রহণের পরে উপরাষ্ট্রপতির সঙ্গে গ্রুপ ফটোও তোলেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ