একশো দিনের কাজে দৈনিক মজুরি ৪০০ টাকা করার দাবি সোনিয়া গান্ধির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউপিএ জমানায় গ্রামীণ মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করতে ১০০ দিনের কাজের প্রকল্প (মনরেগা) চালু হয়েছিল। প্রতি বছর অন্তত ১০০ দিন সরকারি উদ্যোগে শ্রমিক তথা গরিব মানুষের কাজ পাওয়া নিশ্চিত করা হয়েছিল। ওই প্রকল্পের জন্য এখনও দেশের কোটি-কোটি গরিব মানুষ কৃতজ্ঞ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির প্রতি। আজ মঙ্গলবার (১৮ মার্চ) ফের একবার দেশের প্রান্তিক মানুষের হয়ে রাজ্যসভায় সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি। একশো দিনের কাজের ক্ষেত্রে দৈনিক মজুরি বাড়িতে ৪০০ টাকা এবং বছরে অন্তত ১৫০ দিন কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিন রাজ্যসভায় জিরো আওয়ারে একশো দিনের কাজের প্রসঙ্গ উত্থাপন করে সোনিয়া বলেন, ‘কেন্দ্রীয় সরকার মনরেগা প্রকল্পকে উপেক্ষা করে চলেছে। কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বরং মনরেগা প্রকল্প স্থবির করে রাখার প্রয়াস চালানো হয়েছে। গ্রামীণ মানুষ যাতে অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে পারেন তার জন্য একশো দিনের কাজের সময় ১০০ দিন থেকে বাড়িয়ে ১৫০ দিন করা উচিত এবং দৈনিক মজুরি ৪০০ টাকা করা হোক।’

অনিয়মের অভিযোগ এনে মোদি সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গ-সহ একাধিক বিরোধী শাসিত রাজ্যের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে। ওই টাকা মিটিয়ে দেওয়ার জন্য লাগাতার দাবি জানিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাঁর দল তৃণমূল কংগ্রেসের তরফেও বকেয়া টাকা মেটানোর দাবিতে দিল্লিতে ধর্না দিয়েছে। এদিন একশো দিনের কাজের টাকা রাজ্যগুলিকে মিটিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন সোনিয়া। তাঁর কথায়, ‘১০০ দিনের কাজের টাকা আটকে থাকায় গরিব মানুষরাই বিপদে পড়ছেন। মারাত্মক আর্থিক সঙ্কটের মোকাবিলা করতে হচ্ছে। ফলে মানবিকভাবেই বিষয়টি দেখা উচিত।’

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর, মিলল কিং সাইজের বেড

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন