ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধিকে ২১ জুলাই তলব ইডির

সোমবার বিকালে ইমেল পাঠিয়ে ওই দিন কংগ্রেস সভানেত্রীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২১ জুলাই কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সোমবার কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে ইমেল (Email) পাঠিয়ে ওই দিন হাজিরা দেওয়ার জন্য কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীকে (Congress President) নির্দেশ দেওয়া হয়েছে।

গত মাসে ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও রাহুল গান্ধি (Rahul Gandhi)- কে।  ইডির (ED) নির্দেশ মেনে ১৩ জুন হাজিরা দিয়েছিলেন রাজীব তনয়। টানা পাঁচদিন ধরে ৫০ ঘন্টার বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। যদিও রাহুলের (Rahul Gandhi) হাজিরার প্রতিবাদে কংগ্রেস কর্মীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী (Delhi)। প্রতিবাদ জানাতে পথে নেমেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতা-নেত্রীরা।

করোনায় আক্রান্ত (Covid Positive) হওয়ার জন্য নির্ধারিত দিনে হাজিরা দিতে পারেননি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi)। করোনা সংক্রান্ত উপসর্গের কারণে বেশ কিছুদিন তাঁকে দিল্লির এক বেসরকারি হাসপাতালে থাকতে হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ২৩ জুন তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। যদিও শারীরিক অসুস্ততার কথা জানিয়ে কয়েক সপ্তাহের জন্য হাজিরা পিছিয়ে দেওয়ার জন্য ইডির কাছে অনুরোধ জানিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী। সেই আর্জি মেনে নিয়েছিলেন কেন্দ্রীয তদন্তকারী সংস্থার শীর্ষ আধিকারিকরা। চার সপ্তাহের জন্য সোনিয়াকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে ফের তাঁকে তলব করা হল।

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক