আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের করোনায় আক্রান্ত সনিয়া

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন সনিয়া গান্ধি (Sonia) । তাঁর করোনায় (covid-19) আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ।  জয়রাম রমেশ শনিবার টুইট করে জানান, আজ শনিবার সনিয়া গান্ধির করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ (positive) আসে। নিয়ম অনুসারে তিনি আপাতত আইসোলেশনে থাকবেন। এনিয়ে তিন মাসে দু’বার করোনা আক্রান্ত হলেন কংগ্রেস সভানেত্রী।

দলনেত্রী দ্বিতীয়বার করোনায় (covid-19) আক্রান্ত হওয়ায় চিন্তিত সকলেই। কিছুদিন ধরেই সনিয়া গান্ধির শারীরিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। শারীরিক অসুস্থতা নিয়েও দলের কাজ চালিয়ে যাচ্ছিলেন।  মাত্র কয়েকদিন আগেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ছিলেন নিভৃতবাসে (isolation) । সুস্থ হয়ে ওঠার পর দলের স্বাভাবিকভাবেই দলীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন। ফের দ্বিতীয়বার করোনায় (covid-19)আক্রান্ত হওয়া স্বাভাবিকভাবেই চিন্তিত যেমন দলীয় কর্মী, চিন্তায় তাঁর পরিবার।

গত জুন মাসে সনিয়া গান্ধি ((Sonia Gandhi ) করোনায় আক্রান্ত হওয়ায় বাড়িতেই চিকিৎসা চলছিল। আচমকাই স্বাস্থ্যের অবনতি হওয়ায় পরিবার তাকে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে (hospital)  ভর্তির সিদ্ধান্ত নেয়। চিকিৎসকেরা তাঁর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করে। কোভিড সংক্রমণের জেরে সনিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হয় বলে জানিয়েছিলেন জয়রাম রমেশ। কিছুদিন হাসপাতালে থেকে তিনি বাড়ি ফেরেন। ছিলেন চিকিৎসদের পরামর্শে। 

দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে সনিয়ার (Sonia) শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট পজিটিভ আসে। সামনেই রয়েছে দলের সাংগঠনিক নির্বাচন। তার আগে সভানেত্রী অসুস্থ হয়ে পড়ায় কিছুটা হলেও উদ্বেগ তৈরি হল। 

 

Published by:

Share Link:

More Releted News:

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

এবার আদালতে হাজিরা দেবেন ‘স্বয়ং’ ভগবান বিষ্ণু-সহ অন্যান্য দেবদেবীরা!

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ