দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

India-China: রণকৌশল ঠিক করতে সাংসদদের নিয়ে বৈঠক সনিয়ার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সীমান্তে চিন-ভারত সংঘর্ষের প্রেক্ষিতে সনিয়া গান্ধি বুধবার দলের সাংসদদের নিয়ে বৈঠক করলেন। বৈঠক হয়েছে সংসদ ভবনে। চলতি অধিবেশনে কংগ্রেসের রণনীতি কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই সনিয়া এদিন সকালে সংসদ চলে যান। বৈঠকে দলের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কংগ্রেস বুধবার দিল্লিতে গান্ধিমূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে তারা সীমান্তে চিন-ভারত সেনা সংঘর্ষ নিয়ে আলোচনার দাবি জানাবে। কংগ্রেসের ডাকা বিক্ষোভে অ-বিজেপি বিরোধী দলের অংশ নেওয়ার কথা।

সীমান্তে চিন- ভারত সেনা সংঘর্ষের প্রেক্ষিতে সংসদের উভয় কক্ষ মঙ্গলবার রীতিমতো ছিল তপ্ত। বিরোধীরা এই ইস্যুতে সভায় আলোচনার দাবি তোলে। স্পিকার সেই দাবি মানতে অস্বীকার করে। জানিয়ে দেয়, এদিনের সংসদীয় কর্মসূচিতে চিন-ভারত সেনা সংঘর্ষের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় এই নিয়ে সভায় আলোচনা করা যাবে না। স্পিকারের যুক্তি মানতে অস্বীকার করে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদল। ফলে, লোকসভা এবং রাজ্যসভা দফায় দফায় মুলতুবি করতে হয়।

বুধবার সভা শুরু হলে কংগ্রেস এবং অন্যান্য বিরোধীদল ওই একই ইস্যুতে আলোচনার দাবি জানালে লোকসভার স্পিকার তা খারিজ করে দেন। প্রতিবাদে কংগ্রেস কক্ষ ত্যাগ করে। সভা শুরুর আগে সনিয়া সাংসদদের নিয়ে বৈঠক করেন।  আগামীদিনে সভার দুটি কক্ষ তপ্ত থাকার আশঙ্কা।

আরও পড়ুন অরুণাচল সীমান্ত চিনের লাল ফৌজকে পাল্টা জবাব ভারতের

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ