স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা, মৃত ২১,আহত অনেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মর্মান্তিক রেল দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যে দক্ষিণ স্পেনের কর্ডোবার কাছে। দ্রুতগতির একটি যাত্রীবাহী ট্রেন আচমকাই লাইনচ্যুত হয়ে বিপরীত দিকের ট্র্যাকে ছিটকে পড়ে এবং সামনে থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৭৩ জন। দুর্ঘটনার ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যে ৭ টা ৪৫ মিনিট নাগাদ স্পেনের মালাগা থেকে রাজধানী মাদ্রিদগামী একটি যাত্রীবাহী ট্রেন আচমকাই লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে উল্টে যায়। অত্যাধিক গতির কারণে ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ার সঙ্গে সঙ্গেই তার একাধিক বগি সংলগ্ন লাইনে গিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই ওই একই লাইনে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেন দ্রুতগতিতে আসছিল। ফলে দুটি ট্রেনের তীব্র সংঘর্ষ ঘটে। পরিবহনমন্ত্রী জানিয়েছেন, রাত পর্যন্ত উদ্ধারকার্য হয়েছে। আহত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ‘‌মেয়ের কাছেই থাকবে বাংলা পারলে বিজেপি দিল্লি সামলা’, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেকের

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান