অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে হামলার মুখে পড়লেন কলকাতা পুলিশের একাধিক কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ের হাতিশালা থানা এলাকার আবাদপাড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, অবৈধ নির্মাণ বন্ধ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের ওপর চড়াও হন। কিল, চড়, ঘুসি থেকে শুরু করে লাঠি দিয়ে মারধরের অভিযোগও উঠেছে। এমনকি এক পুলিশকর্মীর পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

সূত্রের খবর, পরিবেশ দিবসের দিন পূর্ব কলকাতার জলাভূমি বা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এলাকায় বেআইনি নির্মাণ রুখতে বিশেষ অভিযান চালায় কলকাতা পুলিশ।  অভিযোগ, পুলিশ নির্মাণকাজ বন্ধ করতে গেলে স্থানীয় মহিলা ও পুরুষদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও পুলিশের তরফে এখনও আহতের সংখ্যা জানানো হয়নি।অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশ পাল্টা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন। এই অভিযোগ ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে পুরসভা ও পঞ্চায়েত এলাকায় গড়ে ওঠা বেআইনি নির্মাণের বিরুদ্ধে বড়সড় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় একের পর এক অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। 

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম