আখ চাষীদের বিক্ষোভে উত্তপ্ত কর্ণাটক, একশোর বেশি ট্রাকে আগুন, জারি ১৪৪ ধারা

Share:

নিজস্ব প্রতিনিধি: আখ চাষীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে রয়েছে কর্ণাটকের বাগলকোট। বৃহস্পতিবার আখ চাষীদের বিক্ষোভ সহিংস রূপ ধারণ করে। গোদাবরী চিনি কারখানার ভেতরে আখ বোঝাই ১০০ টিরও বেশি ট্রাক্টর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে এলাকায় প্রবল বিশৃঙ্খলার মধ্যে সৃষ্টি হয়।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, কারখানার ভেতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ১০০’রও বেশি ট্রাক্টর আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ঘন ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। বিশৃঙ্খলার সময় দুটি বাইকও পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু তাতেও জেলা প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ সুপার সিদ্ধার্থ গোয়েল।

কৃষক নেতা সুভাষ শিরাবুর অবশ্য এই অগ্নিসংযোগের জন্য কৃষকদের দায় অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করেছেন যে কারখানার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পুলিশ আধিকারিকদের সামনেই এই সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। তিনি বলেন, “আমরা আখ বোঝাই ট্রাক্টরে আগুন ধরাইনি। এসপি নিজে সেখানে উপস্থিত ছিলেন। ওদিক থেকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, এমনকি আমাদের লোকজন এবং কিছু পুলিশ কর্মীও আহত হয়েছিলেন।”

তিনি দাবি করেন যে আক্রমণকারীরা পুলিশ, গাড়ি এবং কৃষকদের লক্ষ্য করে আগুন ধরিয়ে দেয়। কারখানার ভেতরে আগুন লাগানো হয়েছিল। সুভাষ শিরাবুরের দাবি, কৃষকদের ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে চেষ্টা করা হচ্ছে। আখ চাষি এবং সরকারের মধ্যে মূল্য নির্ধারণ নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে এই ঘটনাটি ঘটে। মুধোলের কৃষকরা প্রতি টন আখের দাম ৩,৫০০ টাকা দাবি করে আসছে। গত সপ্তাহে বেলাগাভির কৃষকরা ৩,৩০০ টাকা প্রতি টন আখের দামে সম্মত হয়েছিল। কিন্তু মুধোলের কৃষকরা তাতে অসম্মতি জানিয়েছে।

এর আগে, শত শত বিক্ষোভকারী সাঙ্গোলি রায়ান্না সার্কেল থেকে একটি বিশাল ট্র্যাক্টর এবং গরুর গাড়ির সমাবেশ শুরু করে, এমনকি অটো-রিকশাও মিছিলে যোগ দেয়, ন্যায্য মূল্যের দাবিতে স্লোগান মুধোল শহরের প্রতিটি কোণে কোণে প্রতিধ্বনিত হয়। ফৌজদারি বিধির ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জামখণ্ডি, রাবকাভি-বানহাট্টি এবং মুধোলে এখন অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে শান্তি আনার নির্দেশ জারি করেছেন জেলা প্রশাসক সাঙ্গাপ্পা।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে