সীমান্ত নিরাপত্তায় গাফিলতি নয়,গরুপাচার মামলায় বিএসএফ জওয়ানের সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি গরু পাচারে মদত দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত এক বিএসএফ আধিকারিকের বিরুদ্ধে দেওয়া শাস্তি বহাল রাখল দেশের শীর্ষ আদালত। সীমান্ত নিরাপত্তা বাহিনী-এর সাব-ইনস্পেক্টর ভগীরথ চৌধুরীর মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা যায় না।

বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি প্রসন্ন বি ভারালে -এর বেঞ্চ জানায়, সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের ক্ষেত্রে শৃঙ্খলা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ১৯৬৮ সালের বিএসএফ আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তি বহাল রাখা হয়েছে। ভগীরথ প্রায় ৩৬ বছর বিএসএফে কর্মরত ছিলেন। তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের একটি গুরুত্বপূর্ণ পোস্টে দায়িত্বে ছিলেন। অভিযোগ ওঠে, তিনি গরু পাচারে পরোক্ষভাবে সাহায্য করেছিলেন। ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ পাওয়া গেলেও পাচার হওয়া গরু উদ্ধার হয়নি এবং কোনও প্রত্যক্ষদর্শীও সামনে আসেননি।

প্রাথমিক তদন্তের পর তাঁর বিরুদ্ধে মামলা ওঠে সাধারণ নিরাপত্তা বাহিনী আদালত-এ। সেখানে তাঁকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড ও চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি এই রায় চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্ট -এ আবেদন জানান। তবে হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়।পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়ে ভগীরথ দাবি করেন, তাকে অন্যায্যভাবে বরখাস্ত করা হয়েছে এবং পেনশন না দেওয়া অন্যায়। বিএসএফ জানায়, তাঁকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল। আদালত রায় বহাল রাখলেও ভগীরথের দীর্ঘ চাকরির কথা বিবেচনা করে পেনশনের জন্য আবেদন করার সুযোগ দিয়েছে। তবে পেনশন দেওয়া হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে বলেই জানানো হয়েছে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩