মোরবির সেতু বিপর্যয়ে ঠিকঠাক তদন্ত করার পরামর্শ সুপ্রিম কোর্টের

গুজরাতে মোরবির সেতু বিপর্যয়কে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করে ঠিকঠাক তদন্ত করতে বলল সুপ্রিম কোর্ট। তবে মামলা গ্রহণ করেনি দেশের শীর্ষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি : গুজরাতে মোরবির সেতু বিপর্যয়কে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করে ঠিকঠাক তদন্ত করতে বলল সুপ্রিম কোর্ট। তবে মোরবির সেতু বিপর্যয় সংক্রান্ত মামলা গ্রহণ না করে গুজরাত হাইকোর্টে ফেরত পাঠাল দেশের শীর্ষ আদালত।

মোরবির সেতু বিপর্যয়ের ঘটনায় সঠিক তদন্ত করতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সোমবার সেই মামলা ওঠে সুপ্রিম কোর্টে। এদিন মামলা গুজরাত হাইকোর্টে ফেরত পাঠিয়ে সুপ্রিম কোর্ট পরামর্শ দেয়, মোরবি সেতু বিপর্যয়ের তদন্তে যেন সব দিক খতিয়ে দেখা হয়, খুঁটিনাটি বিবেচনা করা হয়, তা নিশ্চিত করা উচিত গুজরাত হাইকোর্টের। কারণ এই ঘটনা ‘অত্যন্ত দুঃখজনক’। পাশাপাশি যত বেশি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হয়, তা-ও নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। গত মাসে মোরবিতে নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ১৩০-এর বেশি। মৃতদের মধ্যে ছিল ৪০টি শিশুও। বিধানসভা ভোটের আগে মোদি-অমিত শাহদের রাজ্য গুজরাতে এই বিপর্যয় রীতিমতো সাড়া ফেলে দেয় গোটা দেশে। ইতিমধ্যে মোরবি বিপর্যয় নিয়ে মামলা চলছে গুজরাত হাইকোর্টে।  তারই মধ্যে দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করা হয়। যদিও এদিন হাইকোর্টের বিচার প্রক্রিয়ার উপরেই ভরসা রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

মোরবির সেতু বিপর্যয় নিয়ে চলতি মাসের শুরুতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল গুজরাত হাইকোর্ট। এই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে ১০ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে একটি হলফনামা দিয়ে দুর্ঘটনার দায় স্বীকার করে নিয়েছে স্থানীয় পুরসভা।

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক