দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুগলের পর এবার কর্মী ছাঁটাইয়ের পথে সুইগি

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছর পড়তেই কর্মী ছাঁটাই করা শুরু করবে বেসরকারি খাদ্য ডেলিভারী সংস্থা সুইগি।  প্রায় ৪০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানিয়েছে সুইগি। ফুড ডেলিভারির ৬০০০ কর্মচারীর প্রায় ৭% এর উপর প্রভাব ফেলবে।   

জানা গিয়েছে, কোম্পানির খরচ কমাতেই এই কর্মী ছাঁটাই করবে সুইগি। এরফলে প্রযুক্তি, গ্রাহক পরিষেবা এবং কর্পোরেট ভূমিকায় কর্মীরা কর্মী ছাঁটাইয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি রিপোর্ট অনুসারে , ২০২৩ সালে ৩৮০ জন কর্মীকে ছাঁটাই করেছিল সুইগি। আর এবার ঠিক ১২ মাস পর ৪০০ জন কর্মী ছাঁটাইয়ের কথা বলল সুইগি। আগামি সপ্তাহ থেকে শুরু হবে এই কাজ কর্মী ছাঁটাইয়ের কাজ ।

তবে ২০২৩ সালে সুইগি তরফ আশ্বাস দেওয়া হয়েছিল , এই ছাঁটাইয়ের পর যেসকল কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক এবং শারীরিক সহায়তা করা হবে। উল্লেখ্য, ২০২৪ সাল পড়তেই শুরু হয়েছে কর্মী  ছাঁটাই। গত ১১ই জানুয়ারি শতাধিক কর্মীকে ছাঁটাই করেছে গুগল। ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, হার্ডওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং টিমের শতাধিক কর্মীকে গুগল ছাঁটাই করছে বলে জানা গিয়েছে। এছাড়াও ভয়েস ভিত্তিক গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অগমেন্টেড রিয়েলিটি হার্ডওয়্যার টিমের কর্মীদেরও ছাঁটাই করা হয়েছে। এছাড়াও গুগলের আগে কর্মী ছাঁটাই করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোপ-টেক স্টার্টআপ ফ্রন্টডেস্ক কোম্পানি। মাত্র ২ মিনিটের গুগল মিটেই চাকরি হারিয়েছিলেন ২০০ জন কর্মী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গুগলে শুরু হল কর্মী ছাঁটাই।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ