“উত্তর ভারতীয়রা শুধু হিন্দিই জানে, তাই পানি পুরি বিক্রি করতে আসে”:তামিলনাডুর মন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক তরজা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাড়ুর কৃষিমন্ত্রী এমআরকে পন্নিরসেলভমের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে আবারও দুই ভাষা বনাম তিন ভাষা বিতর্ক তীব্র হয়ে উঠেছে। উত্তর ভারতের অভিবাসী শ্রমিকদের নিয়ে তার মন্তব্য রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করেছে, বিশেষ করে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে। তিনি বলেন, যারা শুধু হিন্দি শিখেছে তাদের কর্মসংস্থানের সুযোগ সীমিত, ফলে তারা তামিলনাড়ুতে এসে ছোটখাটো বা শ্রমভিত্তিক কাজ করতে বাধ্য হচ্ছে।

অন্যদিকে তামিলনাড়ুর দুই ভাষা নীতি-তামিল ও ইংরেজি-রাজ্যের শিক্ষার্থীদের বিদেশে ভালো চাকরি পাওয়ার সুযোগ তৈরি করেছে বলে তিনি দাবি করেন। মন্ত্রী আরও বলেন, অনেক উত্তর ভারতীয় শ্রমিক তামিলনাড়ুতে এসে টেবিল পরিষ্কার, নির্মাণ শ্রমিক বা পানিপুরি বিক্রেতার কাজ করেন, কারণ তাঁদের ভাষা দক্ষতা সীমিত। তার মতে, তামিলনাড়ুর ছাত্রছাত্রীরা ইংরেজি শেখার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের সুযোগ পাচ্ছে এবং বিদেশে উচ্চ আয়ের চাকরি করছে। এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলে শাসক দল ডিএমকে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। দলের মুখপাত্র জানান, সব ধরনের বৈধ কাজেরই সম্মান রয়েছে এবং তামিলনাড়ুর মানুষের হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে কোনো বিরোধিতা নেই।

পাশাপাশি তিনি কেন্দ্রের তিন ভাষা নীতির সমালোচনা করে বলেন, ইংরেজি শিক্ষা রাজ্যের উন্নয়ন ও বিশ্বমানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।তামিলনাড়ুতে ভাষা সবসময়ই আবেগের বিষয়। কেন্দ্রের তিন ভাষা নীতি এবং জাতীয় শিক্ষা নীতি (NEP) নিয়ে রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে। রাজ্যের মতে, এই নীতির মাধ্যমে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঐতিহাসিকভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলো কেন্দ্রের ভাষানীতি নিয়ে সতর্ক অবস্থানে থেকেছে এবং অতীতে এই ইস্যুতে বড় আন্দোলনও হয়েছে। এদিকে কেন্দ্র জানিয়েছে, কোনো ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না এবং নতুন শিক্ষা নীতি কেবল ভাষাগত ভারসাম্য তৈরির লক্ষ্যেই আনা হয়েছে।

 

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর