ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘরে, গণপরিবহনে কিংবা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত অপরের সিগারেটের ধোঁয়া শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশের ফলে বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অকাল মৃত্যুর সংখ্যা। হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধির পেছনে পরোক্ষ ধূমপান এখন অন্যতম প্রধান নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে। ভারতে পরোক্ষ ধূমপানের কারণে মৃত্যু প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দেশে ১৯৯০ সালে পরোক্ষ ধূমপানের কারণে যেখানে ২,১৭,৭০০ জনের মৃত্যু হয়েছিল, ২০২৩ সালে তা আশঙ্কাজনকভাবে বেড়ে ৩,২৫,৬০০ জনে দাঁড়িয়েছে। গত তিন দশকে ভারতে পরোক্ষ ধূমপানের শিকার হওয়া মানুষের সংখ্যা ৩৭৫ মিলিয়ন থেকে বেড়ে ৪৪৪ মিলিয়নে পৌঁছেছে। যদিও বয়স-ভিত্তিক পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসার হার ৪৩.২% থেকে কমে ৩০.৬% হয়েছে। তবে জনসংখ্যা বৃদ্ধির কারণে আক্রান্ত মানুষের মোট সংখ্যা অনেক বেড়ে গেছে। চিনের পর ভারত এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পরোক্ষ ধূমপানে আক্রান্ত দেশ। ধূমপানের সাথে ইস্কেমিক হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, স্তন ক্যান্সার, টাইপ ২ ডায়াবেটিস, হাঁপানি এবং নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণের যোগসূত্র স্থাপন করেছে। 

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ধূমপান সর্বদা ঘরের বাইরে করা উচিত এবং জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। শিশু ও নারীরা এর সবচেয়ে বড় শিকার। শিশুদের ক্ষেত্রে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন (ফুসফুসের নিচের অংশের সংক্রমণ) অন্যতম প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে।২০২৩ সালে ভারতে পরোক্ষ ধূমপানের কারণে ৯.২৮ মিলিয়ন সুস্থ জীবন-বছর নষ্ট (DALYs) হয়েছে।এর ফলে হৃদরোগ (Ischaemic Heart Disease), স্ট্রোক, ফুসফুসের ক্যানসার, টাইপ-২ ডায়াবেটিস এবং হাঁপানির মতো মারাত্মক রোগ দেখা দিচ্ছে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান