চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইউক্রেন সেনায় যোগ ভারতের সৈনিকেশের

নিজস্ব প্রতিনিধিঃ নামেই যার সৈনিক, যুদ্ধক্ষেত্র থেকে তখন সে পালিয়ে আসে কীভাবে? আর তাই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেকার এই সংঘাতের পরিস্থিতিতে অবলীলায় দেশে ফেরার সুযোগ ছেড়ে দিয়ে ইউক্রেন সেনায় যোগ দিয়ে ব্যাটেল গ্রাউন্ড ইউক্রেনেই রয়ে গেলেন ভারতের তামিলনাড়ুর বাসিন্দা ২১ বছরের সৈনিকেশ রবিচন্দ্রন। তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা সৈনিকেশ ২০১৮ সাল থেকেই ইউক্রেনে থেকে পড়াশোনা করছেন। প্রথম থেকেই ইচ্ছা ছিল দেশের জন্য কিছু করবেন। দেশের নামেই উৎসর্গ করবেন এই জীবন। কিন্তু সব স্বপ্ন কি আর সত্যি হয়? ঠিক তেমনই সৈনিকেশের এই স্বপ্নও সত্যি হয়নি। বারবার ভারতীয় সেনায় যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন, আর প্রত্যাখাতও হয়েছেন বারবার। শেষে উচ্চবিদ্যার জন্য পাড়ি দিয়েছেন ইউক্রেনে। আর আজ সেখানেই যখন জীবন মরণের লড়াই লড়ছেন সকলে, নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করার প্রাণপণ লড়াই চালাচ্ছেন তখন আর কিছুতেই নিজেকে সামলাতে পারেননি। ইজের কথা না ভেবে, দেশে ফেলে যাওয়া পরিবারের কথা না ভেবেই ইউক্রেন সেনায় যোগ দিয়েছেন সৈনিকেশ। হন না সেটা অন্য কারোর দেশ। কিন্তু তারপরেও  নিজের দায়িত্বে অবিচল থাকার অভাবনীয় সিদ্ধান্ত সৈনিকেশের।

জানা যাচ্ছে, ২০১৮ সালে সৈনিকেশ খারকিভের ন্যাশনাল অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউক্রেনে গিয়েছিলেন। ২০২২ সালের জুলাইতেই কোর্সটি শেষ করার কথা। কিন্তু তার ঠিক আগে আগেই ওলটপালট হয়ে গেল সমস্ত কিছু। ভারতের কয়েক হাজার পড়ুয়ার মতো এখন তার পড়াশোনা এবং আগামী জীবনও এক অনিশ্চিত ভবিষ্যতের কাঠগড়ায় দাঁড়িয়ে।  

 স্থানীয় সূত্রে খবর, ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই সৈনিকেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার পরিবারের। দূতাবাসের সাহায্য চাওয়ার পর তাঁরা শেষমেশ সৈনিকেশের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। তখনই সৈনিকেশ তাঁর পরিবারকে জানিয়েছিলেন যে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনের আধাসামরিক বাহিনীতে যোগ দিয়েছেন। 

তামিলনাড়ুর ওই যুবকের পরিবারের দাবি, ভারতীয় সেনায় যোগ দেওয়া তাঁর বহুদিনের স্বপ্ন। এর আগে একাধিকবার পরীক্ষাও দিয়েছেন। কিন্তু কোনওবারই তাতে পাস না করায় সৈনিকেশের সেই স্বপ্ন পূরণ হয়নি। এখন ইউক্রেন সেনায় যোগ দিয়েই তিনি তাঁর সেই স্বপ্ন পূরণ করতে চান। 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ