অতি বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু! সোমে বাড়বে দুর্যোগ জানাল হাওয়া অফিস

তুমুল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। সোমে আরও বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: তুমুল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। সোমে আরও বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে ভারত মহাসাগরে অবস্থান করছে নিম্নচাপটি। এর ফলে চলতি সপ্তাহে তামিলনাড়ুর বিভিন্ন অংশে অতি ভারী থেকে প্রবল বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায়। সোমবারও প্রবল বৃষ্টি হবে সর্বত্র। আর সেই কারণেই সমস্ত স্কুল, কলেজ ও সরকারি দফতর বন্ধ রাখা হয়েছে। সাদারণ মানুষকে ঘর থেকে বাইরে বের হতেও বারণ করেছে সরকার। অতি ভারী বৃষ্টি হবে কন্যাকুমারী, তিরুনেলভেল্লি। ভারী বৃষ্টি হবে রমন্থপুরম ও থত্থুকুরেনিতে। রবিবারেও ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণের এই রাজ্যে।

কোথাও ১৭ সেন্টিমিটার আবার কোথাও ১৫ কিংবা ১১ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’দিনের জন্য তামিলনাড়ুর ২২ জেলায় লাল সতর্কতা জারি করেছে দিল্লির মৌসম ভবন। এই অতি বৃষ্টির জেরে তামিলনাড়ুতে সমস্ত ফসল নষ্ট হয়েছে। শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ব্যাপক বৃষ্টির জন্য নদীগুলি আপাতত ভয়ঙ্কর পরিস্থিতি, বিপদসীমার উপর দিয়ে বইছে সবকটি নদীই। মারা গিয়েছে বহু গৃহপালিত পশু। মৃত্যু হয়েছে বহু মানুষের, তলিয়ে গিয়েছে একাধিক কাঁচা বাড়ি। বিগত সব দশকের বন্যাকে ছাপিয়ে গিয়েছে তামিলনাড়ুর ২০২১ বন্যা।

সূত্রের খবর, এখনও পর্যন্ত ৫০,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বৃষ্টিতে। ২৩০০ কাঁচা ও পাকা বাড়ি ভেঙেছে গোটা রাজ্যে।

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট