ফের নিম্নচাপ! বুধবার রাত থেকেই বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু

বঙ্গোপসাগর ও আরব সাগর, দুই সাগরে হাজির নিম্নচাপ। আর সেই কারণেই দক্ষিণ ভারতে থামছে না বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগর ও আরব সাগর, দুই সাগরে হাজির নিম্নচাপ। আর সেই কারণেই দক্ষিণ ভারতে থামছে না বৃষ্টি। লাগাতার বৃষ্টি হচ্ছে তামিলানাড়ুতে। কেরলেও বাড়ছে বৃষ্টি। গত বুধবার থেকে তামিল ভূমে হু হু করে বেড়েছে বৃষ্টি। কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তামিলনাড়ুতে। শুধু একরাতেই ২ সেমি বৃষ্টি হয়েছে তামিলনাড়ুতে। লাল সতর্কতা জারি রয়েছে গোটা রাজ্যে। বৃহস্পতিবার অর্থাৎ আজ তামিলনাড়ুর প্রত্যেক স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। ২১ জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। চেন্নাই, থিরুভাল্লুর, কাঞ্চিপুরাম, রানিপাত, নাগাপাট্টিনাম, ভেলোর, থেনি, আরিউল্লার, ভিল্লুপুরা, থিরুভারুর সহ আরও কিছু জেলায় অতি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দিল্লির মৌসম ভবনের তরফে।

চেন্নাই পুরনিগমের তরফে সর্বত্র নজরদারি চালানো হচ্ছে। লাল সতর্কতা জারি থাকায় রাস্তায় রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। বাড়ি থেকে বাইরে না বের হতেই নির্দেশ দিয়েছে পুরনিগম। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ অতি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত আজ চেন্নাই, ভেলোর, রানিপেত, তিরুভাল্লুর জেলায় লাল সতর্কতা জারি রয়েছে। ২২-২৫ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে ওই জায়গা গুলিতে। অতি ভারী বৃষ্টি হবে চেঙ্গালপুট্টু, ভিল্লুপুরাম, কুড্ডালুয়ার, তিরুপাত্তুরে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে এই বৃষ্টি হচ্ছে, এটি ক্রমশ আরব সাগরের দিকে এগিয়ে যাচ্ছে, তাই শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

আবার আরব সাগরেও হাজির হয়েছে আরও একটি নিম্নচাপ, যার ফলে কেরল ও কর্ণাটকে প্রবল বৃষ্টি হচ্ছে। তবে নিম্নচাপ সরে গেলেও ভারী বৃষ্টি চলবে আগামী ২১ তারিখ অবধি, চেন্নাই, পুদুচেরী ও কারিক্কলে। মৎস্যজীবীদের আগামী ২২ তারিখ অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের