বিক্রি হয়ে গেল এয়ার ইন্ডিয়া, ‘মহারাজা’ ফিরল টাটার ঘরে

ক্ষোভের আগুনে ফুটছে বিরোধী শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  যাবতীয় দাবি, বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করে রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দিল মোদি সরকার। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ভারতের প্রাচীন এই বিমান সংস্থাকে কেনার ব্যাপারে দুটি সংস্থা আগ্রহ  প্রকাশ করে। টাটা গোষ্ঠী ছাড়াও দরপত্র পেশ করে স্পাইশ জেট। একটি  আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টাটা গোষ্ঠীর ভাগ্যে শিকে ছিঁড়েছে। 

এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়ার খবর ফাঁস করেছে রয়টার্স। সংবাদসংস্থার তরফ থেকে  টাটা গোষ্ঠীর সঙ্গে এই ব্য়াপারে যোগাযোগ করা হলে তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি। স্পিকটি নট কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই নিয়ে একটি শব্দ খরচ করেনি। যদিও  রয়টার্সের খবর অনুসারে, মালিকানা হস্তান্তর সংক্রান্ত যাবতীয় নথি তাদের কাছে রয়েছে।  

এয়ার ইন্ডিয়ার সামগ্রিক ঋণের পরিমাণ ৪৩ হাজার কোটি টাকা। যার মধ্যে ২২ হাজার কোটি টাকা ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেড (এআইএএইচএল)-কে হস্তান্তরিত করা হয়েছে। কেন্দ্রের পরিকল্পনা, এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশের পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সম্পূর্ণ মালিকানা বিক্রি করে দেওয়ার। সংস্থার অন্যান্য সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বইয়ের এয়ার ইন্ডিয়া বিল্ডিং এবং দিল্লির এয়ারলাইন্স হাউস।

উল্লেখ করা যেতে পারে, টাটা গোষ্ঠীরই হাত ধরে শুরু হয়েছিল দেশের প্রথম উড়ান সংস্থা। ১৯৪৬ সালে টাটা এয়ারলাইন্সের নাম বদলে এয়ার ইন্ডিয়া (এআই)। স্বাধীনতার পরে তার তার নিয়ন্ত্রণ নেয় কেন্দ্র। । ২০১৪ সালে দেশের উড়ান পরিষেবায় বিদেশি লগ্নির পথ চওড়া করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে বছর জুনে মালয়েশিয়ার ধনকুবের টনি ফার্নান্ডেজের এয়ারএশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের আকাশে এয়ারএশিয়া ইন্ডিয়া-র পরিষেবা শুরু করে টাটা।

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসে বিপর্যস্ত কঙ্গো, মৃত্যু ২ হাজার ৬৪২

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি