নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের মেরঠের নীল ড্রামের ঘটনা গোটা দেশজুড়ে ঝড় তুলেছিল। মুসকান রস্তোগী নামের এক মহিলা প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে মিলে স্বামীকে খুন করে ভরে রেখছিল নীল ড্রামে। সেই স্মৃতি ফিরল পঞ্জাবের পাতিয়ালার আরবান স্টেট এলাকায়। বুধবার ভোরে একটি নীল ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যার দেহ উদ্ধার করা হয়েছে সেই যুবতীর বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। দেহ উদ্ধারের পরেই এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। খবর পেয়েই আরবান স্টেট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়ে পরবর্তী তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ওই তরুণীকে খুন করে তার মরদেহ লোপাট করার জন্য একটি ড্রামে ভরে রাখা হয়েছিল। তারপর সেটা নির্জন এলাকায় ফেলে দেওয়া উদ্দেশ্যে ছিল। ঘটনাস্থলে একটি ফরেনসিক দলকে ডাকা হয়। তদন্তকারী দল ঘটনাস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে। ড্রামটি কে এনেছিল এবং এই ঘটনায় আর কারা জড়িত থাকতে পারে, তা নির্ধারণ করতে পুলিশ আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে।

আরও পড়ুন:  সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার ঠিকাদার

ঘটনা প্রসঙ্গে পুলিশকর্তা গুরবিন্দর সিং বলেন, সকালে পুলিশ কন্ট্রোল রুমে খবর আসে যে ডিসিডব্লিউ পোলের কাছে একটি ড্রামের ভেতরে একটি মানবদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত চলাকালীন ড্রামটির ভেতর থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। তিনি জানান, একটি ট্যাটুর মাধ্যমে মহিলাটিকে শনাক্ত করা হয়েছে। মৃত মহিলার এক হাতে ‘নেহা’ নামের একটি ট্যাটু এবং অন্য হাতে একটি হার্ট আকৃতির ট্যাটু ছিল। পুলিশ মনে করছে, এই ট্যাটুগুলো মহিলাটিকে শনাক্ত করতে সাহায্য করতে পারে। মরদেহটি সরকারি রাজেন্দ্র হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা