আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি আবাস যোজনার ঘরের বিষয়ে খোঁজ নিতে গিয়ে নদিয়ার শান্তিপুর বিডিও অফিস চত্বর থেকে চুরি গেল সাইকেল। তালা দেওয়ার পরও সাইকেল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO)-র কার্যালয় থেকে।

জানা গিয়েছে, শান্তিপুরের ফুলিয়ার পানপাড়া এলাকার বাসিন্দা বিমল সরকার আজ, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ আবাস যোজনার সরকারি ঘরের ব্যাপারে খোঁজ নিতে বিডিও অফিসে গিয়েছিলেন। বিমলবাবু জানিয়েছেন, বিডিও অফিসে ঢোকার সময়ে বাইরে লাল রংয়ের সাইকেলটি লক করে ভিতরে আধিকারিকদের ঘরে গিয়েছিলেন। সাইকেলের সামনে একটি সাদা ঝুড়িও লাগানো ছিল বলে জানিয়েছেন তিনি। কাজ মিটিয়ে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন, যেখানে সাইকেলটি রেখে গিয়েছিলেন সেখানে সেটি আর নেই।

আরও পডুন: Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে বিমলবাবু গোটা অফিস চত্বরে সাইকেল খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও সাইকেলের হদিশ মেলেনি। চাবি নিজের কাছে থাকা সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে সুরক্ষিত প্রশাসনিক ভবন চত্বর থেকে তালাবন্ধ সাইকেল চুরি হয়ে যাওয়ায় তিনি আতঙ্কিত ও ক্ষুব্ধ। পরবর্তীতে তিনি বিষয়টি সরাসরি শান্তিপুর বিডিও-কে জানান। বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এই ঘটনায় বিডিও অফিসে আসা অন্যান্য সাধারণ মানুষের মধ্যেও প্রশাসনিক ভবনের নিরাপত্তা ও নজরদারি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বিমল সরকার এ বিষয়ে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…