আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: দেশজুড়ে চিনির দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। বেশ কয়েকটি জায়গায় চিনির সঙ্কটও দেখা দিয়েছে। আর তার মধ্যেই বেনজির কাণ্ড ঘটিয়েছে এক চোর বাবাজি। গেরস্থের বাড়িতে ঢুকে সোনা-রুপোর গয়নার পাশাপাশি ৩০ কেজি চিনি নিয়ে চম্পট দিয়েছে। চোর বাবাজির এমন কীর্তির কথা শুনে থ মেরে গিয়েছেন পুলিশ আধিকারিকরাও। মজার কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে।

পুলিশ জানিয়েছে, দিন দুয়েক আগে সীতাপুরের বাসিন্দা চন্দ্রপালের বাড়িতে হানা দিয়েছিল চোর। প্রথমে ঘরের দামি জিনিস ঝোলায় পুরে নেয়। তার মধ্যে ছিল সোনার কানের দুল, রুপোর নুপুর সহ মূল্যবান গয়না। তার পরে ঘরে রাখা ৩০ কেজি চিনি হাতিয়ে চম্পট দেয়। পরের দিন সকালে চন্দ্রপালের পরিবারের সদস্যদের নজরে পড়ে চুরির ঘটনা। কি-কি জিনিস খোয়া গিয়েছে, তার তালিকা তৈরি করে দেখতে পায় চিনিও নেই। সঙ্গে সঙ্গেই ইমলিয়া সুলতানপুর থানায় চুরির ঘটনা নথিভুক্ত করান চন্দ্রপাল। চিনি চুরির ঘটনা শুনে থ মেরে যান পুলিশ আধিকারিকরা। নিমিষেই গোটা এলাকা জুড়ে চোরের কীর্তির কথা ছড়িয়ে পড়ে।

ইমলিয়া সুলতানপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘চোরকে ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। ৩০ কেজি চিনি চুরি করে বেশিদূর যাওয়া সম্ভব নয়। এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যারা জড়িত, তাদের জেরা করা হচ্ছে।’ গ্রামবাসীদের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই আজব চুরি। অনেকেই রসিকতা করে বলছেন, ‘বাজার থেকে চিনি উশাও হয়ে যেতে পারে এি আশঙ্কায় আগেভাগেই বছরের চিনি মজুত করে নিয়েছে চোর বাবাজি।’

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা