লোকসভা ভোটের আগে নীতীশকে চ্যালেঞ্জ তেজস্বীর

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন লোকসভা ভোটের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। রীতিমতো চ্যালেঞ্জের সুরেই তেজস্বী জানিয়ে দেন, ২৪-এ লোকসভা ভোটের পর জেডিইউয়ের কোনও অস্তিত্ব থাকবে না।

এদিন মহাগঠবন্ধন জোট ভেঙে যাওয়ার পিছনে নীতীশকেই দায়ী করেছেন তেজস্বী। তাঁর মতে, ‘মহাগঠবন্ধন জোট সরকারের বিভিন্ন কাজের কৃতিত্ব নীতীশ কুমার নিজেই নিতে চাইতেন। ২০২০ সালের বিধানসভা নির্বাচনের সময় আমি ১০ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইসময় নীতীশ কুমার আমাকে নিয়ে মজা করত। পরে যখন আমি মহাগঠবন্ধন জোট সরকারে ছিলাম, তখন তাঁকে সেই পথ দেখিয়ে দিই।‘

একইসঙ্গে জেডিইউ চ্যালেঞ্জ জানিয়ে তেজস্বী জানিয়ে দেন, নীতীশ কুমার মহাগঠবন্ধন সরকার থেকে বেরিয়ে আসার যাই অজুহাত দেখাক না কেন, আগামী লোকসভা ভোটের পর জেডিইউয়ের কোনও অস্তিত্বই থাকবে না। উল্লেখ্য, রবিবার বিজেপির সমর্থন নিয়ে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ কুমার। এরমধ্যে পাঁচ বার নিজের ভোলবদল করেছেন তিনি। প্রথমে বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠন করলেও এরপর বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি, কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলির সমর্থন নিয়ে সরকার গড়েছিলেন নীতীশ।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা