বাড়িতে তল্লাশির পরে এবার তেজস্বী যাদবকে তলব সিবিআইয়ের

এর আগে বৃহস্পতিবার তেজস্বী যাদবের বাড়িতে তল্লাশি চালিয়েছিল অপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমির বদলে চাকরি দুর্নীতির মামলায় এবার বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে (Tejashwi Yadav) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার সকালে তেজস্বীকে সমন পাঠিয়েছে সিবিআই। এর আগে বৃহস্পতিবার তেজস্বী যাদবের বাড়িতে তল্লাশি চালিয়েছিল অপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বিহারের উপমুখ্যমন্ত্রীকে এর আগেও সিবিআই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। গত ৪ মার্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল। কিন্তু সেই তলবের প্রেক্ষিতে হাজিরা দেননি তেজস্বী যাদব। ৪ তারিখে গোয়েন্দাদের মুখোমুখি না হওয়ায়, এক সপ্তাহ যেতে না যেতে আবার লালুপুত্রকে তলব করল সিবিআই। শনিবার দুপুরে তাঁকে সিবিআই-এর সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে এর আগে সিবিআই আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ করেছে। লালুকে জেরা করতে গত মঙ্গলবার সকাল এগারোটার আগেই মিশা ভারতীর বাসভবনে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। তার আগেরদিন সোমবার পটনায় লালু-পত্নী রাবড়ি দেবীকে চার ঘন্টা ধরে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩