স্ত্রী-কন্যাকে শ্বাসরোধ করে খুন করে অনুশোচনায় আত্মঘাতী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। স্ত্রী এবং ১০ বছরের কন্যাকে খুন করে আত্মঘাতী হল যুবক। এই ঘটনাটি ঘটেছে সেকেন্দ্রাবাদে। সেখানে বোয়েনপল্লি এলাকায় নিজের বাড়িতেই স্ত্রী এবং মেয়েকে খুন করে যুবক। এরপর নিজে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।  বোয়েনপল্লি এলাকার বাড়ি থেকে মা এবং মেয়ের দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশ সূত্রে খবর, স্ত্রী স্বপ্না ও মেয়ে নক্ষত্রকে প্রথমে শ্বাসরোধ করে খুন করে গণেশ। পরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গণেশ। তবে এখন পর্যন্ত কোন সুইসাইট নোটের খোঁজ পায়নি পুলিশ। কী কারণে স্ত্রী- কন্যাকে খুন করে আত্মঘাতী হল গণেশ তা নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে খবর, গণেশ পেশায় একজন অটোরিকশা চালক ছিল। কয়েকবছর আগে মহারাষ্ট্র থেকে গণেশ  স্ত্রী এবং মেয়েকে নিয়ে সেকেন্দ্রাবাদে থাকা শুরু করে।  বোয়েনপল্লী থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনা নিয়ে একটি মামলা দায়ের হয়েছে। তবে গণেশের পরিবারে কারা রয়েছে তাদের খোঁজ পেতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ড নিয়ে  বোয়েনপল্লি এলাকার পুলিশ  জোর কদমে তদন্ত শুরু করেছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর