চিতাবাঘের পিঠে চেপে বসে আছে ব্যক্তি! কেউ তুলছে সেলফি! কারণ জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঘ হিংস্র প্রাণী। ছোটবেলা থেকেই বন্যপ্রাণীদের প্রতি মানুষের মনে ভয় থাকে। অথচ সেই বাঘের পিঠে চেপেই বসে থাকতে দেখা গেল এক ব্যক্তিকে। কথায় আছে, ‘হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে’। বিষয়টি যেন তেমনই। যে চিতাবাঘকে মানুষ ভয় পায়। সেই চিতাবাঘকে ঘিরে দাঁড়িয়ে আছে বহু ব্যক্তি এবং তাঁর পিঠে বসে রয়েছে অপর এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলার ইকলেরা গ্রামে।

ইকলেরার কাছে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায় চিতাবাঘটিকে। প্রথমে গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। পরে তাঁরা বুঝতে পারে চিতাটি অসুস্থ তাই আক্রমণাত্মক নয়। এরপরেই চিতাটিকে নিয়ে নানা কার্যক্রম শুরু করা হয়। কেউ সেলফি তোলে। কেউ চিতার পিঠে চেপে বসে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরে গ্রামবাসীদের একজন বন দফতরে খবর দেয়। চিতাবাঘটিকে নিরাপদ স্থানে নিয়ে যায় বন দফতর।

বন আধিকারিক সন্তোষ শুক্লা জানিয়েছেন, দু’বছর বয়সী চিতাবাঘটিকে চিকিৎসার জন্য ভোপালের ভ্যান বিহারে নিয়ে যাওয়া হয়েছে। একজন ভেটেরিনারি চিকিৎসক প্রাণীটির ডাক্তারি পরীক্ষা করেছেন। চিতাবাঘটির অবস্থা সঙ্কটজনক ছিল। তা সত্ত্বেও কিছু মানুষ তাকে বিরক্ত করছিল। আমরা সেখান থেকে গ্রামবাসীদের সরিয়ে দিয়েছি”।  বনরক্ষী জিতেন্দ্র চৌহান জানান, “চিতাবাঘটি ঠিকমতো হাঁটতে পারছিলনা। আশা করা হচ্ছে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে”।

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ