চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪০০ কোটির দাবিতে আম্বানিকে তৃতীয়বার প্রাণনাশের হুমকি মেল

নিজস্ব প্রতিনিধিঃ ৩ দিনের মধ্যে ফের প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার ২০০ থেকে ৪০০ কোটি টাকার দাবি। মুক্তিপণ না দিলে হত্যা করা হবে বলে হুমকি মেল পেলেন মুকেশ আম্বানি। এই নিয়ে গত কয়েকদিনে পরপর ৩টি প্রাণনাশের হুমকি মেল পেলেন।

মুকেশ আম্বানি বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী। ২৭ অক্টোবর থেকে তিনি হুমকি মেল পাচ্ছেন। প্রথমে তাঁকে ২০ কোটি টাকা দেওয়ার দাবি করা হয়। এরপরে আবার তাঁকে মেইল করা হয়। ২০০ কোটি টাকা দাবি জানানো হয়। টাকা না দিলে তাঁকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তিনটি ইমেল-ই একটি মেইল আইডি থেকে পাঠানো হয়েছে।  প্রেরকের নাম শাদাব খান। ইমেলগুলি বেলজিয়াম থেকে পাঠানো হয়েছে।  ইমেল আইডিগুলির সত্যতা যাচাই করছে পুলিশ। অভিযুক্তকে শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ। শনিবার গামদেবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ধারা, ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

গত বছরও মুকেশ আম্বানি এবং তার পরিবারের সদস্যরা মৃত্যুর হুমকি পেয়েছিলেন।  মুম্বই পুলিশ বিহারের দারভাঙ্গা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন অভিযুক্ত।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ