সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাবা আব্রাহাম ইক্সকোটোয়াকের সঙ্গেই গত শনিবার (১০ অক্টোবর) ডাক্তার দেখাতে গাড়িতে চেপে যাচ্ছিল ১৫ বছরের কিশোরী উলেইডি ইক্সকোটোয়াক। বেশ খানিকবাদে মেয়ের সাড়াশব্দ না পেয়ে গাড়ি থামান আব্রাহাম। লক্ষ্য করেন গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে উলেইডি। নাড়িস্পন্দনও থমকে গিয়েছে। অনেক ডাকাডাকি ও ধাক্কাধাক্কিতেও মেয়ের কোনও সাড়া পাননি। ফলে আদরের সন্তানকে ‘মৃত’ বলেই ধরে নিয়েছিলেন হতভাগা পিতা আব্রাহাম ইক্সকোটোয়াক। প্রিয়জনের মৃত্যুর পরপরই তাকে সমাহিত করার স্থানীয় প্রথা অনুযায়ী তাৎক্ষণিকভাবে একটি কফিন কেনা হয়। তাতে রাখা হয় নিথর মেয়ের দেহ। কিন্তু সমাধিস্থ করার মুহুর্তে কফিন নড়ে উঠল। ঢাকনা খুলতেই উঠে বসল উলেইডি। মনে হচ্ছিল, সবে ঘুম থেকে উঠেছে। আর ওই ঘটনা দেখে তাজ্জব হয়ে যান সমাধিস্থ অনুষ্ঠানে হাজির থাকা পরিবারের সদস্য থেকে শুরু করে পড়শিরা। দুঃখের মুহুর্ত বদলে যায় আনন্দে। অত্যাশ্চর্য ঘটনাটি ঘটেছে গুয়েতামালায়। ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়েছে ওই ঘটনার ভিডিও।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘চিকি‍ৎসক দেখাতে যাওয়ার সময়ে উলেইডির আচমকা নাড়িস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরেই মেয়েকে মৃত বলে ধরে নিয়েছিলেন আব্রাহাম। কোনও চিকি‍ৎসকের কাছে যাননি। এমনকি মৃত্যুসনদ-ও নেননি। গ্রামীণ প্রথা মেনে মৃত্যুর আট ঘণ্টা পরেই শেষকৃত্যের আয়োজন করা হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে ‘এল জোকোতে’ (El Jocote) নিজেদের পারিবারিক ভিটেতেই মেয়েকে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেন। ১৫ বছরের উলেইডির আচমকা মৃত্যুর খবর পেয়ে জড়ো হন স্থানীয়রা। মেয়েকে শেষ বিদায় জানাতে উলেইডির মা লেসভিয়া রিওস কান্নারত অবস্থায় কফিনের ওপর ঝুঁকে পড়েন। তখনইন তিনি ভিতরে ক্ষীণ নড়াচড়ার শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গেই কফিনের ঢাকনা খোলা হয়। উঠে বসে উলেইডি।

গোলাপি টি-শার্ট পরা উলেইডিকে হঠাৎ উঠে বসে কথা বলতে দেখে হতভম্ব পরিবারের সদস্যরা নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। শোক দ্রুত আনন্দে রূপ নিল।’ জ্ঞান হারানোর ঠিক আগের সেই ভয়াবহ মুহূর্তগুলোর কথা বলতে গিয়ে উলেইডি বলেন, ‘গাড়িতেই আমার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হল।  বুকটা ভারী মনে হচ্ছিল আর তারপরই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আর কিছু মনে নেই।’

মেরঠ নীড ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন